News Bangla 24 BD | বাংলাদেশ নিয়ে যা বললেন বাপ্পী লাহিড়ী - News Bangla 24 BD
News Head
 আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হাতে মেহেদির টকটকে লাল রঙ থাকতেই শেষ বিদায় ইরানের আগামী সপ্তাহের মধ্যে কঠোর আঘাত হানা হবে-ডোনাল্ড ট্রাম্প টাঙ্গাইল সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৬ মেট্রিকটন চাল ট্রাক সহ লুটের চেষ্টা সংসদকে সকল যুক্তি তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী

বাংলাদেশ নিয়ে যা বললেন বাপ্পী লাহিড়ী


বলিউডের অন্যতম জনপ্রিয় গায়ক এবং সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ী একজন বাঙালি। সম্প্রতি তার বাঙালি পরিচয় দিতে গিয়ে তিনি বলেন, ‘আমার বাবা বাংলাদেশি। আমি খাঁটি বাঙালি পরিবারের ছেলে। তাই বাংলাদেশ আমার অত্যন্ত প্রিয় জায়গা।’

অনেক বছর ধরে বলিউডে একেক পর এক হিট গান উপহার দিচ্ছেন তিনি। ‘কোই ইয়াহাঁ নাচে নাচে’, ‘হরি ওম হরি’, ‘রাম্বা হো’, ‘উরি উরি বাবা’র মতো জনপ্রিয় সব গানের স্রষ্টা বাপ্পী লাহিড়ী। বাপ্পী লাহিড়ী কর্মসূত্রে হিন্দিবলয়ে বাস করেও নিজেকে বাঙালি পরিচয় দিতেই সব সময় ভালোবাসেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই শিল্পী বলেন, ‘আমি যেখানেই যা-ই না কেন, যে কাজই করি না কেন, সব সময়ই বলি, আমি একজন বাঙালি। আর বাঙালি হওয়ার জন্য আমি নিজেকে গর্বিত বলে মনে করি।’

দেশে হোক কিংবা বিদেশে, যেকোনো জায়গাতেই নিজের বাঙালিয়ানাকে গর্বের সঙ্গে সবার কাছে বলতে ভালোবাসেন জনপ্রিয় গায়ক এবং সংগীত পরিচালক বাপ্পী লাহিড়ী। তিনি বলেন, ‘আমার বাবা ছিলেন বাংলাদেশের পাবনার মানুষ। একেবারে খাঁটি বাঙালি। আমি সেই পরিবারের ছেলে। তাই বাংলাদেশ আমার কাছে বড্ড ভালোবাসার জায়গা। বাংলাদেশে গেলে এখনো প্রচুর মানুষের ভালোবাসা পাই।’

তিনি আরো বললেন, ‘সোনার বাংলা আর সোনা দুটোই আমার কাছে খুব প্রিয়।’

নতুন প্রজন্মের উঠে আসা প্রসঙ্গে বাপ্পী লাহিড়ী বলেন, ‘আমি সব সময় নতুন ট্যালেন্টদের উৎসাহ দিতে ভীষণ পছন্দ করি। বিশেষ করে বিভিন্ন মিউজিক রিয়েলিটি শো থেকে নতুন নতুন প্রতিভা উঠে আসে বলেই আমার বিশ্বাস। মিউজিক রিয়েলিটি শো থেকেই তো আমাদের ভারতে সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল, কুনাল গাঞ্জাওয়ালা, শেখর রাভজিয়ানি ও অরিজিত সিংরা উঠে এসেছেন। আমি যেমন লতাজি, মুকেশজি, কিশোরমামা, রফিজির সঙ্গে কাজ করেছি, তেমনি এখনকার নতুন শিল্পীদের সঙ্গেও কাজ করেছি। দেখেছি, সবারই নিজস্ব নিজস্ব প্রতিভা রয়েছে। আমার ভীষণ ভালো লাগে নতুনদের সঙ্গে কাজ করতে।’

নিজের সাফল্য নিয়ে বাপ্পী লাহিড়ী বলেন, ‘মানুষের মধ্যে ভেদাভেদ আছে বলে আমি কিছু বিশ্বাস করি না। আমার কাছে আত্মাই হলো একমাত্র ঈশ্বর। তাই যে যে সম্প্রদায়ের, যে সমাজের মানুষই হোন না কেন, চেষ্টা আর ইচ্ছা থাকলে সাফল্য অনিবার্য বলেই আমার বিশ্বাস।’

এ বিভাগের অন্যান্য সংবাদ