ফেসবুকে ঘোষণা দিয়ে আত্মহত্যা করলেন মডেল সাবিরা
মডেল সাবিরা হোসাইন আত্মহত্যা করেছেন। সহকর্মী প্রেমিক নির্ঝর সিনহা রওনকের সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে তার ফেসবুক স্ট্যাটাস থেকে জানা গেছে।
এছাড়া সাবিরা তার মৃত্যুর জন্য প্রেমিক নির্ঝরকে ওই ফেসবুক স্ট্যাটাসে দায়ী করে গেছেন। তিনি ফেসবুক পেজে একটি ভিডিও বার্তাও আপলোড করেন।
মঙ্গলবার ভোর ৫টার দিকে মিরপুরের রূপনগরে সাবলেটের বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
সাবিরা বিভিন্ন ফ্যাশন হাউজের মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন এবং একইসঙ্গে গান বাংলা টেলিভিশনের মার্কেটিং এক্সিজিউটিভ ছিলেন ।
রূপনগর থানার ডিউটি অফিসার জোহরা আকতার মঙ্গলবার দুপুরে জানান, সাবিরার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
সাবিরার তার ফেসবুকে দেয়া সর্বশেষ স্ট্যাটাসে আত্মহত্যার কারণ ও একইসঙ্গে ৯ মিনিটের একটি ভিডিও আপ করেছেন।
ভিডিওটিতে একটি ছুরি হাতে সাবিরাকে বারবার পেটে ও গলায় চাপ দিতে দেখা যায়।কিন্তু ব্যর্থ হওয়ায় তিনি বলেন, ‘আমি ব্যর্থ, আপাতত। এবার পরবর্তী পদক্ষেপ নেব।’
ফেসবুক স্ট্যাটাসে নির্ঝর সিনহা রওনক নামের সহকর্মী ও প্রেমিক আলোকচিত্রীকে উদ্দেশ্য করে সাবিরা হোসাইন লেখেন, ‘আমি তোমাকে দোষ দিচ্ছি না। এটা তোমার ছোট ভাইকে বলছি। সে আমাকে যা ইচ্ছে বলেছে। আর বেস্ট পার্ট হলো- প্রত্যয় আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আর আমার প্রশ্ন হলো তোমার কী একটুও খারাপ লাগেনি?
নির্ঝরকে উদ্দেশ্য করে তিনি লেখেন, আমাকে যখন তখন ব্যবহার করবা, শারীরিক সম্পর্ক করবা আর এসব সহ্য করে যাব এটা তো কোনো কথা না! আমিও ভালোবাসার টানে চলে আসবো তাও না, বিয়ের কথা বললে তোমার পরিবারের সমস্যা থাকে আর শারীরিক সম্পর্কের বেলায় সব ঠিক! এটা আমি আর সহ্য করতে পারছিনা। এখন আমি আত্মহত্যা করছি শুধু তোমার জন্য।
এরপর প্রেমিক নির্ঝর সিনহা রওনককে মেনশন করে সাবিরা লেখেন, আমার মৃত্যুর জন্য সে দায়ী। যদি আমি মারা যাই, তাহলে এর দায় তোমার।
উল্লেখ্য, সাবিরা হোসাইন বিভিন্ন ফ্যাশন হাউজের মডেলিং এর সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া তিনি গান বাংলা টেলিভিশনে যোগদানের আগে মোহনা টেলিভিশনের মডেল ছিলেন।
তবে সাবিরা হোসাইনের আত্মহত্যার ঘটনায় মঙ্গলবার বেলা আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন 