রোমান্টিক মুডে আছেন ঐশ্বরিয়া-অভিষেক
বলিউড জগতে গত দুদিন ধরেই গুঞ্জন চলছিলো সংসার ভাঙ্গতে চলেছে বলিউড তারকা ঐশ্বরিয়ার। ঐশ্বরিয়া অভিনীত নতুন ছবি ‘সর্বজিত’র প্রিমিয়ার অনুষ্ঠানের মঞ্চে অ্যাশের সাথে স্বামী অভিষেক বচ্চনের বাজে আচরণ অন্তত তারই ইঙ্গিত দিচ্ছিলো।
তবে সেসব গুঞ্জনকে থামিয়ে দিলো অভিষেক আর ঐশ্বরিয়ার রোমান্টিক টুইট আলাপ। সম্প্রতি ব্যক্তিগত টুইট একাউন্ট থেকে ঐশ্বরিয়ার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন ছোট বচ্চন। প্রশ্নটি ছিলো- ‘সর্বজিতের মতো এতো আবেগী এবং কষ্টের ছবির শুটিং শেষে বাড়ি ফিরে তুমি কিভাবে হাসিখুশি থাকতে?’
উত্তরে কম যান না ঐশ্বরিয়াও। জানালেন এই প্রশ্নের পুরোটা উত্তর প্রকাশ্যে বলবেন না। তবে সব হাসিখুশি থাকার জন্য সব কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের একসাথে বসবাস করার আনন্দ আর আমাদের রাজকন্যা আরাধ্য।প্রিয় তারকা জুটির এমন রোমান্টিক টুইট চালাচালির পর কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন তাদের ভক্তরাও। জানিয়েছেন এমন পারিবারিক সুখি মুহুর্ত দেখে তাদের ছাড়াছাড়ির আশংকাটা দূর হলো।
তবে এক ছাদের নিচে থেকেও টুইটে হঠাৎ রোমান্টিক হওয়াটা অবাকও করেছে অনেককে। তাদের দাবি, ওইদিনের বিব্রতকর পরিস্থিতি এড়াতেই নতুন কৌশল করেছেন অ্যাশ-অভিষেক। বউয়ের প্রতি রাগ যে ছোট বচ্চনের আছে সেটা স্পষ্টই; আবছা কিছু নয়।

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী
‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি
জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন 