News Bangla 24 BD | স্ত্রীকে মারধরের অভিযোগে মুখ খোলেননি জনি ডেপ - News Bangla 24 BD
News Head
 বিশ্বের ১ হাজার মুসল্লির জন্য বিনামূল্যে ওমরাহর ঘোষণা সৌদি বাদশাহর স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২ গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মেসিকে পেছনে ফেলে রোনালদোর বিশ্বরেকর্ড

স্ত্রীকে মারধরের অভিযোগে মুখ খোলেননি জনি ডেপ


স্ত্রী অভিনেত্রী অ্যাম্বর হার্ড আদালতে অভিযোগ করেছিলেনন ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর জনপ্রিয় তারকা জনি ডেপের বিরুদ্ধে। অ্যাম্বরের অভিযোগ, তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন জনি। গত শুক্রবার আদালত জনিকে স্ত্রীর থেকে আপাতত আলাদা থাকতে নির্দেশ দিয়েছেন।

অ্যাম্বরের দাবি, বিয়ের ১৫ মাসের মধ্যে বেশ কয়েকবার তাকে আক্রমণ করেছেন জনি। সম্প্রতি নেশাগ্রস্ত অবস্থায় তার দিকে ফোন ছুড়ে মারার ঘটনাও ঘটেছে। এতে মুখে ও চোখে আঘাত পান তিনি। মাদক ও মদের নেশায় জনি প্রায়ই তাঁর সঙ্গে দুর্বব্যহার করেন বলে অভিযোগ অভিনেত্রীর। তবে এ নিয়ে মুখ খোলেননি জনি ডেপ। তাঁর আইনজীবী জানান, পর্তুগালে একটি অনুষ্ঠানে থাকায় জনি কোর্টে হাজিরা দিতে পারেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ