News Bangla 24 BD | স্টেজ শো নিয়ে ব্যস্ত পড়শী - News Bangla 24 BD
News Head
 বিশ্বের ১ হাজার মুসল্লির জন্য বিনামূল্যে ওমরাহর ঘোষণা সৌদি বাদশাহর স্পিকারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়কসহ গ্রেফতার ১২ গাজীপুরে টিনশেড কলোনিতে অগ্নিকাণ্ড, ৩৫টি বসতঘর পুড়ে গেছে জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে অভিযান জোরদার করবে টাস্ক ফোর্স : প্রতিমন্ত্রী বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মেসিকে পেছনে ফেলে রোনালদোর বিশ্বরেকর্ড

অনেকদিন খবরে নেই ক্ষুদে গানরাজ তারকা কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। খোঁজ নিয়ে জানা গেল, আপাতত তার ব্যস্ততা স্টেজ শো নিয়েই। দেশের বাইরে ছাড়াও দেশের বিভিন্ন জেলাতে স্টেজ শো নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন বলে জানালেন পড়শী।

তিনি বলেন, ‘চলতি মাসে ‘সুইজ-বাংলাদেশ কমিউনিটি’র আমন্ত্রণে গাইতে সুইজারল্যান্ড গিয়েছিলাম। সাত দিনের সফর শেষে দেশে ফিরেছি গত ২১ তারিখ। এরপর বিভিন্ন জেলাতে স্টেজ শো করছি। গতকাল শনিবার শো ছিল বগুড়াতে। কনসার্ট শেষে এখন ব্রাহ্মণবাড়িয়াতে আছি। ঢাকা ফিরবো দুই-এক দিনের মধ্যেই।’

পড়শী আরো বলেন, আগামী মাসের ৩ তারিখ গুলশান এবং ৪ তারিখ মোহাম্মদপুরে কনসার্টে গাইবেন এই তারকা শিল্পী।

এদিকে পড়শী দিলেন নতুন সুখবর। ঈদ উপলক্ষে তার নতুন গান প্রকাশ হবে। বললেন, ‘এইটিএম রেকর্ডিংয়ের ব্যানারে পাঞ্জাবের এক শিল্পীর সঙ্গে নতুন একটি গানে কণ্ঠ দেওয়ার প্রাথমিক আলোচনা এবং চুক্তি সম্পন্ন হয়েছে। হয়তো খুব শিগগির এর রেকডিং শেষ হবে।’

এছাড়া কণ্ঠশিল্পী জুয়েল মোর্শেদের সঙ্গে নতুন একটি মিউজিক ভিডিওতে দেখা যেতে পারে পড়শীকে। পাশাপাশি নিয়মিতই গাইছেন চলচ্চিত্রের গানে।

এদিকে পড়শী জানালেন, ভ্ক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে রোজা ঈদেই হয়তো প্রেক্ষাগৃহে দেখা মিলবে নায়িকা পড়শীর। শামীম আহমেদ রনি পরিচালিত ‘মেন্টাল’ নামের একটি ছবিতে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন। সেখানে গানও গেয়েছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ