আদালতে কাবিননামা দাখিল করলেন মাহির দ্বিতীয় স্বামী
আদালতে বিয়ের কাবিননামা দাখিল করেছেন মাহির দ্বিতীয় স্বামী শাহরিয়ার শাওন। মঙ্গলবার (৩১মে) বিকেলে আদালতে কাবিননামা দাখিল করা হয়।শাওনের আইনজীবী বিল্লাল হোসেন এসব তথ্য জানান।
রোববার চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহির দ্বিতীয় স্বামী শাওনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর তাকে দুই দিনের রিমান্ডে নেয়া হয়। ডিবির জিজ্ঞাসাবাদে শাওন জানিয়েছেন মাহির সঙ্গে তার পরিচয় স্কুলজীবন থেকে। তারা উত্তরা মডেল স্কুল এন্ড কলেজে একই ক্লাসের শিক্ষার্থী ছিলেন। মাহির সঙ্গে তার গভীর প্রেম ছিল।
ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহির সাথে ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর বিয়ের পরদিন থেকেই কয়েকটি গণমাধ্যমে মাহির একাধিক বিয়ে সংক্রান্ত কিছু ছবি প্রকাশ হতে থাকে। সেখানে ছবি প্রকাশের পাশাপাশি দাবি করা হয় এর আগেও একাধিকবার মাহির বিয়ে হয়েছে।
ছবি প্রকাশের পর থেকে আলোচনার ঝড় ওঠে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে। বিষয়টি নজরে এলে নায়িকা মাহি বলেন, তিনি আইনের আশ্রয় নেবেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আমার সংসার ভাঙার জন্য কেউ আমার পিছু লেগেছে।’
নিজের কথা মতো আইনের আশ্রয় নেন মাহি।গত শনিবার রাতে চিত্র নায়িকা মাহী উত্তরা পশ্চিম থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, শাহরিয়ার শাওন নামের এক যুবক ফেসবুকে তার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপলোড করেছে। অনুমতি না নিয়ে এসব ছবি প্রচার করায় তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে রোববার শাওনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

জামায়াত সমর্থিত ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
চীন থেকে ২৪টি অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ
সিলেট ছাড়লেন সারওয়ার আলম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা
আগামী ৩ জুলাই চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ফুয়াদের গান ‘কান্ডারি চল’
চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়
জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন
শুটিংয়ে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা 