News Bangla 24 BD | আবারও পুত্র সন্তানের বাবা হলেন রিতেশ - News Bangla 24 BD
News Head
 মেসিকে পেছনে ফেলে রোনালদোর বিশ্বরেকর্ড ‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি ইরানের সাথে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে বার কাউন্সিল এনরোলমেন্ট কর্মশালা গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আবারও পুত্র সন্তানের বাবা হলেন রিতেশ


গতকাল দিবাগত রাতে দ্বিতীয় পুত্র সন্তানকে স্বাগত জানিয়েছেন রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা দম্পতি।

এ ছাড়া হৃহান নামে তাদের এক বছর বয়সী আরও একটি পুত্র সন্তান রয়েছে। আজ সকালে রিতেশ তার টুইটারে পুত্র হৃহানের একটি স্থিরচিত্র শেয়ার করে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘আমার বাবা-মা আমাকে একটি ভাই উপহার দিয়েছেন। এখন আমার সব খেলনা তার।’

অন্যদিকে এ খবর শোনার পর রিতেশ-জেনেলিয়া দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খানের বোন অর্পিতা খান শর্মা।

২০০৩ সালে ‘তুঝে মেরি কসম’ ছবির মাধ্যমে একে অপরের সঙ্গে পরিচিত হন তারা। এরপর ২০১২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন তারা। পরবর্তীতে ২০১৪ সালে প্রথম পুত্র সন্তান হৃহানের মুখ দেখেন এই তারকা দম্পতি।

এ বিভাগের অন্যান্য সংবাদ