News Bangla 24 BD | মানালি-সপ্তকের বিবাহ বিচ্ছেদ - News Bangla 24 BD
News Head
 মেসিকে পেছনে ফেলে রোনালদোর বিশ্বরেকর্ড ‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি ইরানের সাথে চুক্তিকে ট্রাম্পের পরাজয় মনে করছেন মার্কিনিরা, তারা হতাশও বাউবি মুট কোর্ট সোসাইটির উদ্যোগে বার কাউন্সিল এনরোলমেন্ট কর্মশালা গাজীপুরে নাশকতা টেকাতে কঠোর অবস্থানে পুলিশঃ চলছে সাঁড়াশি অভিযান গ্রেফতার ১৩ বাবাকে বিশেষভাবে ভালোবাসার দিন আজ নিষিদ্ধ সংগঠনের সব ষড়যন্ত্র রাজপথেই প্রতিহত করা হবে: গাজীপুরে যুবদল শ্রীপুর পৌরসভার ৯২ কোটি ৯৭ লাখ টাকার বাজেট ঘোষণা নিষিদ্ধ আওয়ামীলীগের বিরুদ্ধে টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বলিউডে পরপর বেশ কয়েকজন সেলেব দম্পতির বিবাহ বিচ্ছেদ হয়েছে। এবার বিচ্ছেদ টলিউডেও। মানালি দে আর সপ্তক ভট্টাচার্য নাকি বিবাহবিচ্ছেদ করতে চলেছেন।

২০১২ সালে কলকাতার হাই প্রোফাইল বিয়েগুলোর মধ্যে একটি ছিল অভিনেত্রী মানালি দে এবং গায়ক সপ্তক ভট্টাচার্যের। কিন্তু দু’বছরের না ঘুরতেই এই সেলেব দম্পতির জীবনে নাকি বিবাহ বিচ্ছেদ হতে চলেছে।

শোনা গেছে, বেশ কিছুদিন ধরেই মানালি আর সপ্তক আর একসঙ্গে থাকছেন না। কিন্তু এই বিষয়ে স্পষ্টভাবে দু’জনের কারোর কাছ থেকেই কোনো উত্তর পাওয়া যাচ্ছিল না।

অবশেষে সোশাল মিডিয়ায় বিচ্ছেদের ঘটনা নিজেই জানিয়েছেন মানালি। তবে সপ্তকের কাছ থেকে এখনও তেমন কিছু জানা যায়নি।

শুধু এ টুকুই জানিয়েছেন, “আর কিছুদিনের মধ্যেই তাদের আইনত বিচ্ছেদ হতে চলেছে।” কিন্তু কী এমন হলো দু’জনের মধ্যে, যাতে একেবারে বিবাহ বিচ্ছেদ? সাংবাদিকদের এই প্রশ্ন বারবারই এড়িয়ে চলছেন মানালি ও সপ্তক।

এ বিভাগের অন্যান্য সংবাদ