News Bangla 24 BD | কম্পিউটারের নিরাপত্তায় যা করণীয় - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

কম্পিউটার ব্যবহার করলে এর নিরাপত্তা নিয়ে ভাবা উচিত। ভাইরাস, ওয়ার্ম, হ্যাকিং, তথ্য চুরি রোধ করা সম্ভব কিছু নিয়ম মেনেই। এভাবেই বাড়ানো যায় কম্পিউটারের নিরাপত্তা।

পাসওয়ার্ড বাছাই: অধিকাংশ ব্যবহারকারী ই-মেইল বা ফেসবুকের পাসওয়ার্ড বাছাইয়ের ক্ষেত্রে সাবধান নয়। সহজেই মনে রাখা যায়, এমন পাসওয়ার্ড সবাই ব্যবহার করতে চায়। কিন্তু আপনার কাছে যেটি মনে রাখা সহজ, হ্যাকারদের কাছে সেটি অনুমান করা তার চেয়েও সহজ। তাই পাসওয়ার্ড বাছাইয়ের ক্ষেত্রে কি-বোর্ডের বিশেষ অক্ষর !@#$%^& মিলিয়ে পাসওয়ার্ড (যেমন P@$$W%R#) ব্যবহার করুন। তাহলে হ্যাকার বা অন্য কেউ সহজে অনুমান করতে পারবে না, ফলে অনলাইনেও নিরাপদ থাকা যাবে।

ফায়ারওয়াল: ফায়ারওয়াল এক বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবস্থা। এটি ইনকামিং এবং আউটগোয়িং ইন্টারনেট সংযোগ পর্যবেক্ষণ করে। হ্যাকারদের হুটহাট আক্রমণ এবং নিজে থেকেই ছড়িয়ে পড়া ওয়ার্ম প্রতিহত করতে ফায়ারওয়াল কাজ করে। এ ছাড়া কম্পিউটারের অনেক নিরাপত্তাব্যবস্থাও নিয়ন্ত্রণ করে। উইন্ডোজে অপারেটিং সিস্টেমে Run-এ গিয়ে firewall.cpl লিখে এন্টার দিন। ফায়ারওয়াল সেটিংস খুলে যাবে। এরপর প্রয়োজনে সক্রিয় করুন

অ্যান্টিভাইরাস সফটওয়্যার: কম্পিউটারের নিরাপত্তার দায়িত্ব যদি অ্যান্টিভাইরাস সফটওয়্যারের ওপরই ছেড়ে দেওয়া হয়, তবে অবশ্যই ভালো মানের একটি অ্যান্টিভাইরাস বেছে নিন। বিনা মূল্যে অনেক অ্যান্টিভাইরাস পাওয়া যায় কিন্তু সেগুলোতে নিরাপত্তার সব সুবিধা থাকে না। যেটাই ব্যবহার করুন না কেন, অ্যান্টি ভাইরাস সব সময় হালনাগাদ করে নিতে হবে।

সতর্ক থাকুন ইন্টারনেটে: ইন্টারনেটের যথাযথ ব্যবহার অনেকেই করতে পারে না। না বুঝে এবং আকর্ষণীয় বিজ্ঞাপন দেখে হুটহাট তাতে ক্লিক করা থেকে বিরত থাকুন। ই-মেইলের স্প্যাম ফোল্ডারে আসা ই-মেইলের লিংকে না বুঝে ক্লিক করা থেকে বিরত থাকুন। এবং সতর্ক হোন কোন ধরনের তথ্য আপনি নামাতে (ডাউনলোড) চাচ্ছেন। ভুলবশত কোনো ওয়ার্ম বা ভাইরাস নামাচ্ছেন না তো? হ্যাকার এবং দুষ্কৃতকারীরা সব সময় আপনাকে আকর্ষণীয় ইন্টারনেট বিজ্ঞাপন এবং ডলারের প্রলোভন দেখিয়ে আপনার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে। তাই আকর্ষণীয় বিজ্ঞাপনে ক্লিক করার আগে ভেবে চিন্তে ক্লিক করুন। নয়তো এক ক্লিকেই কম্পিউটারের কখনো বা নিজের বিপদ ডেকে আনবেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ