রিজভীসহ ৫৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীসহ ৫৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মতিঝিল থানায় বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ১৮ সেপ্টেম্বর গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন ।
রুহুল কবির রিজভী অসুস্থতার জন্য আদালতে হাজির হতে না পারায় আজ তার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে গ্রেপ্তরি পরোয়ানা জারি করেন।
২০১৩ সালের ৫ নভেম্বর ৬০ ঘণ্টা হরতাল কর্মসূচি পালন করছিলেন দলের নেতা-কর্মীরা। ওই দিন পুলিশের কাজে বাধা প্রদান ও কমলাপুর বাজারের আনারকলি বেকারির সামনে তিনটি ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা করা হয়। মতিঝিল থানার উপপরিদর্শক কেএম আজিজুল হক বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন।

স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী 