News Bangla 24 BD | কেক না কাটার ব্যাখ্যা দিলেন ফখরুল - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

কেক না কাটার ব্যাখ্যা দিলেন ফখরুল


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবারের জন্মদিনে কেক না কাটার ব্যাখ্যা দিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আপনারা অবগত আছেন, দেশ ও জনগণের কথা ভেবে ইতোমধ্যে উনার (খালেদা জিয়া) জন্মদিনের আনুষ্ঠানিকতা উনি নিজেই বাতিল ঘোষণা করেছেন। তাই দলের পক্ষ থেকে জন্মদিনের কোনো কর্মসূচি নেই।’

সোমবার বিকেলে খালেদা জিয়ার ৭১তম জন্মদিন উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ‘খালেদা জিয়া মনে করেন, দেশের চলমান সামাজিক, রাজনৈতিক সংকট ও বন্যা পরিস্থিতিতে জন্মদিনের আনুষ্ঠানিকতা পালন সমীচীন নয়। তাই আমরা দোয়া মাহফিল করে উনার (খালেদা) দীর্ঘায়ু কামনা করছি। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করছি।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মো. শাজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা শাসুজ্জামান দুদু, আমানউল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন অালাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ