News Bangla 24 BD | ই-টোকেন ছাড়াই পূর্ণকালীন শিক্ষার্থীদের জন্য ভারতীয় ভিসা - News Bangla 24 BD
News Head

ই-টোকেন ছাড়াই পূর্ণকালীন শিক্ষার্থীদের জন্য ভারতীয় ভিসা


আগামী ২২ অক্টোবর ই-টোকেন ছাড়াই ন্যূনতম ১৮ বছর বয়সী বাংলাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষার্থীদের ভারতীয় ভিসা দেওয়া হবে। মঙ্গলবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহজে ভারতীয় ভিসা সুবিধা দেওয়া এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ দৃঢ় করতে সৌজন্যমূলকভাবে এই পদক্ষেপ নিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন।

ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী শনিবার কোনো ই-টোকেন বা আগাম অনলাইন সাক্ষাৎসূচি ছাড়াই উল্লিখিত শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত হয়ে ভ্রমণ ভিসার জন্য আবেদন করতে পারবেন। ওই দিন সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত ঢাকার গুলশানে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে এই সুবিধা মিলবে।

শিক্ষার্থীদের তাদের বিশ্ববিদ্যালয় বা কলেজের দেওয়া মূল পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে আনতে হবে। ভিসার আবেদনপত্রের সঙ্গে পরিচয়পত্রের একটি অনুলিপি সংযুক্ত করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ