News Bangla 24 BD | এবার ভাইরাল ‘‌সবজিওয়ালি’‌র ছবি - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

পাকিস্তানের চা-‌ওয়ালার পরে এবার নেপালের ‘‌সবজিওয়ালি’‌। সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি খ্যাতির শিখরে নেপালের সবজিবিক্রেতা তরুণী!‌ রূপচন্দা মহাজন নামে এক চিত্রগ্রাহক নেপালে গিয়ে এই সবজি বিক্রেতা তরুণীর ছবি তোলেন।

সোশাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে যায় তরুণীর ছবি। দু’‌টি ছবিতে দেখা যাচ্ছে সবুজ পোশাক পরে বাজারের মোবাইল ফোনে কথা বলছেন তরুণী। অন্য ছবিতে মাথায় তরকারির ঝুড়ি নিয়ে সেতুর ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন ওই তরুণী। কয়েকদিন আগেই এভাবেই রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন পাকিস্তানের চা বিক্রেতা আর্শাদ খান।

ছবি ভাইরাল হতেই মডেলিংয়ের চুক্তিতে সইও করে ফেলেছেন তিনি। আর্শাদের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় আরও কয়েকটি সংস্থা। সেটা সময়ই বলবে। তবে তার আগে অপেক্ষা তরুণীর পরিচয়, ঠিকানা খুঁজে বের করার। কারণ, টুইটারে শুধু ওই তরুণীর ছবিই পোস্ট করেছেন রূপচন্দা। নাম ঠিকানা তো জানাননি!‌

এ বিভাগের অন্যান্য সংবাদ