জেনে নিন কমলার রসের যত স্বাস্থ্য উপকারিতা
কমলা একটি সুস্বাদু ও সহজলভ্য ফল। বিশেষ করে এখনই কমলার সেরা মৌসুম। চোখ ধাধানো রঙ ও পুষ্টিগুণে ভরপুর বলে এই ফলটি সবারই খুব পছন্দ। ফল হিসেবে, জুস করে কিংবা অনেক রান্নাতেও কমলা ব্যবহার করা হয়। প্রতিদিন কমলা খেলে শরীরের নানান সমস্যা ও রোগ বালাই থেকে দূরে থাকা যায়।
প্রতি ১০০ গ্রাম কমলাতে আছে ভিটামিন বি ০.৮ মিলিগ্রাম, সি ৪৯ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩৩ মিলিগ্রাম, পটাসিয়াম ৩০০ মিলিগ্রাম, ফসফরাস ২৩ মিলিগ্রাম। প্রতিদিন কমলা খেতে অনেকে পছন্দ করেন না। সেক্ষেত্রে কমলার জুস বানিয়ে খেতে পারেন। এতে স্বাদটাও বাড়বে আবার পুষ্টিগুণও কমবে না।
কমলার জুস তৈরীর উপকরণঃ
– কমলা ২টি
– পানি ১/২ কাপ
– চিনি (ইচ্ছা)
– বিট লবণ সিকি চা চামচ
– ব্লেন্ডার
প্রস্তুত প্রণালীঃ
– কমলা খোসা ও বীজ ছাড়িয়ে নিন।
– এরপর কমলা গুলোকে ব্লেন্ডারে দিয়ে পানি, চিনি, বিট লবণ সহ ব্লেন্ড করে নিন।
– ছাঁকনি দিয়ে ছেকে গ্লাসে ঢেলে পরিবেশন করুন মজাদার কমলার জুস।
কমলার জুসের স্বাস্থ্য উপকারিতাঃ
১. হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়:-
কমলার রসের মধ্যে থাকা উপাদান হার্টের নালিকে ভালো রাখে। এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।
২. রক্তের চাপ ভালো রাখে:-
কমলার রসের মধ্যে থাকা উচ্চ পরিমাণ ম্যাগনেসিয়াম রক্তচাপ ঠিকঠাক রাখতে কাজ করে। ম্যাগনেসিয়াম উচ্চ রক্তচাপকে স্বাভাবিক মাত্রায় আনতে সাহায্য করে।
৩. নিরাময় করে:-
কমলার মধ্যে রয়েছে প্রদাহরোধী উপাদান। এটি আর্থ্রাইটিস কমাতে কাজ করে ও ব্যথা কমায়।
৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়:-
কমলার জুসের মধ্যে রয়েছে ভিটামিন সি। এটি ফ্লু ও ঠান্ডা প্রতিরোধে কাজ করে।
৫. আলসারের চিকিৎসায়:-
কমলার রস হজম ভালো করে আলসার কমাতে সাহায্য করে। এ ছাড়া নিয়মিত কমলার রস খাওয়া কিডনির পাথর প্রতিরোধে কাজ করে।
৬. ত্বক ভালো রাখে:-
কমলার রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভালো রাখে এবং ত্বক তারুণ্যদীপ্ত করতে সাহায্য করে।
৭. ওজন কমায়:-
কমলার মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ওজন কমায়। তাই যাঁরা ওজন কমাতে চান, নিয়মিত খাদ্যতালিকায় কমলার রস রাখতে পারেন।

ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন 