News Bangla 24 BD | ট্রাম্পের জয়ের জন্য ফেসবুক দায়ী নয়: জাকারবার্গ - News Bangla 24 BD
News Head
 নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী

ট্রাম্পের জয়ের জন্য ফেসবুক দায়ী নয়: জাকারবার্গ


ডেস্ক: ফেসবুকের ভুয়া খবর ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে সাহায্য করেছে বলে যে অভিযোগ উঠেছে, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ তা নাকচ করে দিয়েছেন।

ক্যালিফোর্নিয়ায় প্রযুক্তি বিষয়ক এক সম্মেলনে তিনি বলেছেন, ট্রাম্পের জয়ের জন্য ফেসবুক দায়ী নয়।

“ফেসবুকে ভুয়া খবর মার্কিন নির্বাচনকে প্রভাবিত করেছে বলে যে কথা বলা হচ্ছে, তা আসলে পাগলামি ছাড়া আর কিছু নয়।”

মার্ক জাকারবার্গ বলেন, কেউ যদি এই তত্ত্ব বিশ্বাস করেন, তাহলে বলতে হবে ট্রাম্প সমর্থকরা যে বার্তা দেয়ার চেষ্টা করেছে, সেটা তিনি উপলব্ধি করতে পারেননি।

কয়েকটি সমীক্ষায় বলা হচ্ছে, ট্রাম্প সমর্থকরা যেভাবে ভুয়া খবর ফেসবুকে শেয়ার করেছিল, পরবর্তীতে সেসব খবর যে ভুয়া, সেই ফলো-আপ পোষ্টগুলো তারা সেভাবে শেয়ার করেনি।

যুক্তরাষ্ট্রে বহু মানুষ এখন তাদের খবরের প্রাথমিক উৎস হিসেবে ফেসবুকের ওপরই বেশি নির্ভর করে।

ফেসবুকের নিউজফীড এমনভাবে ডিজাইন করা, কোন একজন ব্যবহারকারী সেসব পোস্টই বেশি দেখতে পাবেন, যেগুলোতে তার আগ্রহ বেশি।

সমালোচকরা বলছেন, এর ফলে এমন একটা অবস্থার তৈরি হচ্ছে, যেখানে কেবল একজনের পছন্দের খবরগুলোই তার কাছে পৌঁছাচ্ছে, যা তার রাজনৈতিক মত বা বিশ্বাসকেই আরও দৃঢ় করছে।

তবে এ বছরের শুরুতে নির্বাচনী প্রচারের সময় ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারা ‘ট্রাম্প বিরোধী’।

তবে ফেসবুক তখনও সেই অভিযোগ অস্বীকার করেছিল। যদিও এই অভিযোগ উঠার পর ফেসবুক তাদের একটি টিমকে বরখাস্ত করে, যাদের দায়িত্ব ছিল সবচেয়ে আকর্ষণীয় খবর কি হতে পারে সেগুলো বাছাই করা। এরপর এই কাজের জন্য ফেসবুক পুরোপুরি অ্যালগরিদম বা গাণিতিক হিসেবের ওপর নির্ভর করতে শুরু করে।

সমালোচকরা বলছেন, এরপর থেকেই সম্পূর্ণ ভুয়া খবরগুলো বেশি করে লোকের ফেসবুক টাইমলাইনে যেতে শুরু করে।

সূত্র: বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ