রাজধানীতে বিএনপি সমাবেশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চাইলেও শুক্রবার রাত পর্যন্ত অনুমতি মেলেনি।
এদিকে শনিবার সকাল থেকে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। কার্যালয়ের সামনে দুই সারিতে পুলিশ দাঁড়িয়ে আছে। সাদা পোশাকেও রয়েছে পুলিশ। কার্যালয়ের ডান দিকে জলকামান, আর্মাড কার, প্রিজন ভ্যানসহ পুলিশের কয়েকটি গাড়ি রাখা রয়েছে।
কার্যালয়ের ভেতরে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদসহ কয়েকজন অফিস কর্মী অবস্থান করছেন।
নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের পাশে দিয়ে পথচারীদেরও যেতে দিচ্ছে না পুলিশ। সমাবেশের অনুমতি চেয়ে পুলিশ ও গণপূর্ত অধিদপ্তরের কাছে চিঠি দেওয়া হলেও শনিবার সকাল পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ।
এই পরিস্থিতিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দুপুরের আগেই কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হবে বলে দপ্তর থেকে জানানো হয়।
এবছর ৫ জানুয়ারির নির্বাচনের দিনটিতে সারাদেশে কালো পতাকা মিছিল করলেও ঢাকায় ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের পরিকল্পনা করে বিএনপি।
সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না দেওয়া হলে নয়া পল্টনে সমাবেশ করতেও বিএনপির আপত্তি নেই বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদিন আগেই জানান। অনুমতি না দেওয়ার বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল 