বিক্ষোভের কর্মসূচি দিয়ে মাঠে নেই বিএনপি
‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে রাজধানীতে সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে সারাদেশব্যাপী ডাকা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়ে মাঠে নামেনি বিএনপির নেতাকর্মীরা। রোববার রাজধানীর কোথাও বিক্ষোভের সমর্থনে মিছিল সমাবেশের খবর পাওয়া যায়নি।
৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি। তবে শেষ মুহূর্তে এসেও সমাবেশের অনুমতি না পাওয়ায় শনিবার সকালে নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, বিএনপি ঘোষিত বিক্ষোভ কর্মসূচি আজ সারাদেশের প্রতিটি জেলা ও মহানগর এবং ঢাকায় প্রতিটি থানায় থানায় পালন করা হবে। সেক্ষেত্রে বিক্ষোভ কর্মসূচি বলতে কেউ যদি বিক্ষোভ মিছিল করে আবার কেউ যদি বিক্ষোভ সমাবেশ করতে চায় তাহলে তাই করতে পারবে।
তবে সকাল থেকেই নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয় নেতাকর্মীশূন্য অবস্থায় রয়েছে। অন্যান্য দিনের চেয়েও আজ নেতাকর্মীর সংখ্যা কম।
এদিকে অন্যান্য দিনের মতো আজ এপিসি, জলকামানসহ পুলিশের কঠোর অবস্থান নেই কার্যালয়টির সামনে। মাত্র ১৫ জন পুলিশ সদস্য নয়াপল্টনের সামনে অবস্থান নিয়েছেন।
তবে কর্মসূচি ডাকা হলেও নেতাকর্মীদের মাঠে না থাকার বিষয়ে দলটির নেতারা বলছেন- প্রতিটি থানা, ওয়ার্ড নিজ উদ্যােগে কর্মসূচি পালন করবে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল 