অভিজ্ঞতার আলোকে একটি শক্তিশালী ইসি গঠনের জন্য অনুরোধ-ড. কামাল
দেশের নির্বাচনের এতদিনের ইতিহাস সম্পর্কে নিজের অভিজ্ঞতার আলোকে একটি শক্তিশালী নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য রাষ্ট্রপতি আবদুল হামিদকে অনুরোধ করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
রবিবার নতুন ইসি গঠন ইস্যুতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে তিনি এই অনুরোধ জানান।
বিকালে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বঙ্গভবনের গেইটে অপেক্ষমান সাংবাদিকদের ড. কামাল বলেন, নিরপেক্ষ রেফারি ছাড়া যেমন একটি গ্রহণযোগ্য খেলা সম্ভব নয়, তেমনি নিরপেক্ষ ইসি ছাড়া সুষ্ঠু নির্বাচন অসম্ভব। তিনি জানান, বৈঠকে রাষ্ট্রপতির কাছে গণফোরাম নয়টি প্রস্তাব তুলে ধরেছে। এরমধ্যে ইসি গঠনে একটি আইন প্রণয়নের প্রস্তাব রয়েছে।
এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, রাষ্ট্রপতি একজন অভিজ্ঞ মানুষ। তিনি নিজেই দেশের নির্বাচনি ইতিহাস জানেন। তাই তাকে অনুরোধ করেছি- একটি শক্তিশালী ইসি গঠন করা দেশের জন্য জরুরি।
তিনি বলেন, কমিশন গঠনের লক্ষ্যে বর্তমান সংসদেই আইন হতে পারে, অথবা রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেও করতে পারেন। এর আগে বিকাল চারটার দিকে ড. কামালের নেতৃত্বে গণফোরামের ১৪ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যায়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 