সংলাপে আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে বসেছেন বেশ কয়েকটি রাজনৈতিক দল। এবার সংলাপে যোগ দিতে বুধবার ক্ষমতাসীন আওয়ামী লীগের ১৯ সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যাচ্ছে, যার নেতৃত্ব দেবেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতির কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, সোমবার আওয়ামী লীগের প্রতিনিধি দলের তালিকা বঙ্গভবনে পাঠানো হয়। বুধবার বিকাল ৪টায় বঙ্গভবনের দরবার হলে এই সংলাপ বসবে।
সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে আলোচনা মধ্য দিয়ে গত ১৮ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
২০১২ সালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই ‘সার্চ কমিটির’ মাধ্যমে কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন গঠন করে দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমান।
আগামী ফেব্রুয়ারিতে এ কমিশনের মেয়াদ শেষে নতুন যে ইসি দায়িত্ব গ্রহণ করবে। নতুন কমিশনের অধীনে ২০১৯ সালে একাদশ সংসদ নির্বাচন হবে।
এবারও যে রাষ্ট্রপতি ‘সার্চ কমিটি’ করে নতুন কমিশন নিয়োগ দেবেন, সে বিষয়টি আইনমন্ত্রী আনিসুল হক আগেই জানিয়েছিলেন। তবে রাষ্ট্রপতির কার্যালয় থেকে সার্চ কমিটি গঠন নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
এবার চার দফায় মোট ২৩টি দলকে আলোচনায় আমন্ত্রণ জানান আবদুল হামিদ। এর মধ্যে কেবল আওয়ামী লীগের সঙ্গেই আলোচনা বাকি।
ক্ষমতাসীনদের সঙ্গে আলোচনার মধ্য দিয়েই ইসি গঠন নিয়ে এবারের সংলাপ শেষে হতে পারে বঙ্গভবন থেকে ইঙ্গিত পাওয়া গেছে।

দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 