News Bangla 24 BD | জাবিতে ৪১তম কেন্দ্রীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

জাবিতে ৪১তম কেন্দ্রীয় ক্রীড়া প্রতিযোগিতা সম্পন


জাবি প্রতিনিধি,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪১তম কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা  আনন্দ মূখর পরিবেশে আজ অনুষ্ঠিত হয়েছে। সকালে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বাধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রা-উপাচার্য অধ্যাপক ড. মা. আবুল হোসন।

প্রতিযােগিতায় ছাত্র হলের মধ্যে আ ফ ম কামালউদ্দিন হল চ্যাম্পিয়ন এবং মওলানা ভাসানী হল রানার আপ, ছাত্রী হলের মধ্যে শেখ হাসিনা হল চ্যাম্পিয়ন এবং বেগম খালেদা জিয়া হল রানার আপ হওয়ার গর্ব অর্জন করে। ছাত্রদের মধ্যে আ ফ ম কামাল উদ্দিন হলের জিএম হাসান ২০ পয়েন্ট পেয়ে ব্যক্তিগত চ্যাম্পিয়ন এবং মাহমুদুর রহমান ১৮ পয়েন্ট পেয়ে রানার আপ, ছাত্রীদের মধ্যে শেখ হাসিনা হলের মরিয়ম আখতার আইরিন ২০ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং প্রীতিলতা হলর সায়মা আখতার ১১ পয়েন্ট পেয়ে রানার আপ হয়েছেন। দ্রুততম মানব জিএম হাসান এবং মরিয়ম আখতার আইরিন দ্রুততম মানবী। প্রতিযোগিতা শেষে কােষাধ্যক্ষ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের। বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভােস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, প্রতিযােগিতা পরিচালনা কমিটির সভাপতি, শারীরিক শিক্ষা অফিসর পরিচালক প্রমুখ। বিপুল সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রী প্রতিযােগিতা উপভােগ করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ