সাহস থাকলে ঢাকায় একটি মিছিল করে দেখান : বিএনপিকে কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমি শুধু বিএনপিকে একটি কথাই বলব। আপনারা জাম্বুজেট মার্কা কমিটি দিয়েছেন। ওই কমিটিতে ৫৯৬ জন সদস্য আছে। যদি সাহস থাকে তাহলে ৫৯৬ জন মিলে ঢাকায় একটি মিছিল করে দেখান। তারপর বুঝবো আপনাদের কত শক্তি?
মঙ্গলবার বেলা ১১টায় সাভারের হেমায়েতপুরে মহাসড়ক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি সব বিষয়কেই সন্দেহের চোখে দেখে। নারায়ণগঞ্জের নির্বাচন সুষ্ঠু হলেও সেটা নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছে। ইসি পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির প্রতি আওয়ামী লীগের আস্থাকেও এখন সন্দেহের চোখে দেখছে বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এমন কোনো জায়গা নেই তারা সন্দেহ প্রকাশ করেনি। নালিশ ছাড়া তাদের আর কিছু নেই। বিএনপি এখন নালিশ নির্ভর পার্টিতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি কর্মসূচি দেয়। কিন্তু রাস্তায় বের হয় না। ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে নেতারা। তাহলে কর্মীরা কীভাবে আন্দোলনে শরিক হবে?
ওবায়দুল কাদের বলেন, আমরা নিরপেক্ষ নির্বাচন উপহার দিচ্ছি। নারায়নগঞ্জ তার উদাহরণ। টাঙ্গাইল, খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন এলাকায় যেসব সংসদীয় আসনে উপ-নির্বাচন হবে- সেইগুলোতেও সুষ্ঠু নির্বাচন হবে। ওইসব এলাকার আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢাকায় ডেকে এনে নির্বাচনে প্রভাব বিস্তার থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত কেউ অপরাধ করলে তাদেরকেও ছাড় দেয়া হচ্ছে না। অপরাধী যদি সরকারি দল করে তবে তাকেও বিচারের আওতায় আসতে হবে। ইতিমধ্যে কয়েকটি চাঞ্চল্যকর ঘটনার বিচারে এর প্রমাণ মিলেছে।
পরিদর্শনকালে মন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে আট লেন মহাসড়ক নির্মাণের ঘোষণা দেন। এ সময় লেখক-কলামিষ্ট সৈয়দ মাকসুদুল ইসলাম, সংসদ সদস্য এনামুর রহমান, সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল আলম সমরসহ সড়ক বিভাগের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 