News Bangla 24 BD | জন্মদিনে জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা - News Bangla 24 BD
News Head

জন্মদিনে জিয়ার সমাধিতে খালেদার শ্রদ্ধা


বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন উপলক্ষে শেরে বাংলা নগরে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার বেলা ১১টা ৩৫ মিনিটে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

এছাড়া মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাহ উদ্দিন বাবুসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সুরা ফাতিহা পাঠ করে মোনাজাত করা হয়। এর আগে বেলা পৌনে ১১টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওয়ানা করেন বেগম জিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ