News Bangla 24 BD | এসএসসি পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

এসএসসি পরীক্ষা শুরু ২ ফেব্রুয়ারি


আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা চলবে ২ মার্চ পর্যন্ত। এছাড়া ব্যাবহারিক পরীক্ষা ৪ মার্চ থেকে শুরু হবে। চলবে ১১ মার্চ পর্যন্ত।

এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন পরীক্ষার্থী। এবার গত বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে এক লাখ ৩৫ হাজার ৯০ জন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী জানান, ‘এবারের পরীক্ষায় মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ৯ লাখ ১০ হাজার ৫০১ জন এবং ছাত্রী ৮ লাখ ৭৬ হাজার ১১২ জন।’

তিনি আরও বলেন, ‘২০১৬ সালের তুলনায় এবছর এক লাখ ৩৫ হাজার ৯০ জন শিক্ষার্থী বেশি পরীক্ষা দেবেন। এর মধ্যে ছাত্র সংখ্যা বেড়েছে ৬৭ হাজার ৫৬৮ জন এবং ছাত্রী সংখ্যা বেড়েছে ৬৭ হাজার ৫২২ জন।

এবার আটটি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষাথীর সংখ্যা ১৪ লাখ ২৫ হাজার ৯০০ জন। মাদ্রাসা বোর্ডে ২ লাখ ৫৬ হাজার ৬০১ জন এবং কারিগরি ভোকেশনাল ১ লাখ ৪ হাজার ২১২ জন রয়েছে। এছাড় বিদেশি আটটি পরীক্ষা কেন্দ্রে ৪৪৬ জন্য পরীক্ষাথী রয়েছে।

শিক্ষামন্ত্রী জানান, অন্যান্যবারের মতো এবারও প্রতিবন্ধীসহ অন্যান্যরা ২০ মিনিট অতিরিক্ত সময় পাবে।

অভিভাবকদের উদ্দেশে নাহিদ বলেন, ‘প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না। ফেসবুকসহ সামাজিক যোগাযোগ সাইটগুলোতে নজরদারি থাকবে মনিটরিং কমিটির।‘

প্রতিবছর ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এবছর ওইদিন সরস্বতী পূজার কারণে এবার ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

সময়সূচি অনুযায়ী, ২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৪ মার্চ ব্যবহারিক পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

অন্যান্য বছরের মতো এবারও সকালের পরীক্ষা ১০ থেকে ১টা এবং বিকালের পরীক্ষা ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীকে খাতা দেয়া হবে পরীক্ষার আধাঘণ্টা আগে। ৬০ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ