News Bangla 24 BD | মুশফিক-সাকিব-তামিম বদলে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

মুশফিক-সাকিব-তামিম বদলে দিয়েছে বাংলাদেশের ক্রিকেটকে


মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে বদলে গেছে বাংলদেশের ক্রিকেট- এটা অস্বীকার করার নুন্যতম চেষ্টাও কেউ করবে না। র‌্যাংকিংয়ের তলানি থেকে উঠে এসে বাংলাদেশ এখন ওয়ানডে ক্রিকেটের ৭ নম্বর দল। টেস্ট র‌্যাংকিংয়ে উন্নতি না হলেও ভালো করার কিছু আভাস পাওয়া গেছে। দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়, এরপর শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক শততম টেস্টে জয় তুলে নিয়ে উন্নতির আভাসটাই দিচ্ছে টাইগাররা। অর্থাৎ বদলে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। তবে ক্রিকেট ওয়েবসাইট উইজডেন ইন্ডিয়া মনে করছে, টেস্টে এই পরিবর্তনের পেছনে অবদান ‘ওরা তিনজনের’। কে সেই তিনজন?

ওয়েবসাইটটির বিশ্লেষণী রিপোর্টটিতে বিশ্লেষক সাম্য দাশগুপ্ত বলেছেন, ‘বিগ থ্রি’ পাল্টে দিচ্ছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট। এই ‘বিগ থ্রি’ আবার তিন মোড়ল নয়; তারা হলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। তাদের বিশ্লেষণে বাংলাদেশ ক্রিকেটের এই তিন সেরা তারকাই টেস্ট ক্রিকেটে বদলে দিয়েছে বাংলাদেশকে। আর এই ‘বিগ থ্রি’র সহযোগী হিসেবে দারুণ অবদান রেখে চলছেন তরুণ মুস্তাফিজ, সাব্বির, মেহেদী মিরাজরা। এই দারুণ দলটির নিউক্লিয়াস হলেন কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। হাথুরুসিংহেকে খুব উঁচু মানের একজন কোচ হিসেবে উল্লেখ করেছেন লেখক। যে কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তার ওপর পূর্ণ আস্থা রাখতে পারে।

রিপোর্টে বলা হয়েছে, তামিম ইকবাল বাংলাদেশের সর্বশেষ ৭টি টেস্ট খেলেছেন। এরমধ্যে ১টি সেঞ্চুরি আছে তার। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে তিনি ১০৪ রানের ইনিংসটি খেলেছিলেন। হাফ সেঞ্চুরি আছে ৪টি। যার মধ্যে দুটি ৭৮ এবং ৮২ রানের ইনিংস যা সেঞ্চুরি হতে পারত! বাকী দুটো হাফ সেঞ্চুরি ৫৬ এবং ৫৭ রানের। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ৪৯ রান করেছিলেন।

অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি (২১৭) হাঁকিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর কলম্বো টেস্টে অতি প্রয়োজনের সময় ১১৬ রানের দুর্দান্ত ইনিংস। এছাড়া ৭ টেস্টে তার ২টি হাফ সেঞ্চুরি আর বল হাতে ২৯ উইকেট। মুশফিক নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে এবং ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে পরপর দুটি সেঞ্চুরি করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে করেছিলেন ৮৫ রান। যেটি সেঞ্চুরি হলে টানা তিন ম্যাচে সেঞ্চুরির কীর্তি গড়তে পারতেন তিনি। রিপোর্টটিতে বলা হয়েছে, তিন তারকার এসব অবদান যেমন স্কোরবোর্ডের উপকার করছে তেমনি এসব দেখে উৎসাহিত হচ্ছে জাতীয় দলের তরুণ প্রজন্ম। এভাবেই দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট।

এ বিভাগের অন্যান্য সংবাদ