জঙ্গিদের রক্ষা করতেই বিএনপি জাতীয় ঐক্য চায় : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, বিএনপি জঙ্গিদের রক্ষা করার জন্য জাতীয় ঐক্য চায়। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘দেশে যারা সন্ত্রাস ও জঙ্গিবাদ তৈরি করেছে তাদের সঙ্গে ঐক্য করে কোন লাভ হবে না।’
বিএনপির প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকতায় দেশের বেশির ভাগ উগ্রপন্থী ধর্মীয় রাজনৈতিক দল গড়ে উঠেছে উল্লেখ করে হানিফ বলেন, ‘জঙ্গিবাদী শক্তিকে রক্ষা করার জন্যই বিএনপি জাতীয় ঐক্যের কথা বলে থাকে।’
মাহবুব-উল-আলম হানিফ আজ শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে ইউনাইটেড ইসলামিক পার্টির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ইউনাইটেড ইসলামিক পার্টির চেয়ারম্যান মাওলানা মো. ইসমাঈল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, জঙ্গিবাদ দমনে বিএনপির বক্তব্যের মাধ্যমে প্রমাণ হয় যে জঙ্গিবাদী শক্তির সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে।-বাসস।

ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পদত্যাগ করে স্ত্রীর ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন 