প্যারাগুয়ের কংগ্রেসে ভাংচুর, আগুন প্রতিবাদকারীদের
প্রেসিডেন্ট হোরাসিও কার্তেসকে ফের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ দেয়ার উদ্দেশ্যে সংবিধান সংশোধনে সিনেটে গোপন ভোটাভুটির পর প্যারাগুয়ের কংগ্রেস হামলা চালিয়ে আগুন লাগিয়ে দিয়েছে প্রতিবাদকারীরা।
টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, শুক্রবার রাজধানী অসানসিয়নে ওই ঘটনার সময় প্রতিবাদকারীরা কংগ্রেসের জানালাগুলো ভেঙে ফেলছে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, টায়ার জ্বালিয়ে তারা কংগ্রেস ভবনের চারপাশের বেড়া উপড়ে ফেলছে। দাঙ্গা পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে ও রবার বুলেট ছুড়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করছে।
কংগ্রেস ভবনের সামনে পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের দাঙ্গা; ৩১ মার্চ, ২০১৭। রয়টার্স কংগ্রেস ভবনের সামনে পুলিশের সঙ্গে প্রতিবাদকারীদের দাঙ্গা; ৩১ মার্চ, ২০১৭। রয়টার্স এ ঘটনায় বেশ কয়েকজন রাজনীতিক ও সাংবাদিক আহত হয়েছেন বলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। দাঙ্গায় অনেক পুলিশও আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টাডেও রোজাস। টুইটারে দেওয়া এক বিবৃতিতে সবাইকে শান্ত থাকার ও সহিংসতা প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট কার্তেস।
শুক্রবার সকালে এক বিশেষ অধিবেশনে সিনেট ফ্লোরকে এড়িয়ে কংগ্রেসের একটি রুদ্ধদ্বার কার্যালয়ে সিনেটের ওই ভোটাভুটি হয়। প্রস্তাবটি পাশ হতে উচ্চ কক্ষের ৪৫ সদস্যের মধ্যে অন্তত ২৩ জনের সমর্থন প্রয়োজন ছিল, পক্ষে ভোট পড়েছে ২৫টি। তবে সংবিধান পরিবর্তনের জন্য প্রতিনিধি পরিষদেরও অনুমোদন লাগবে।
১৯৮৯ সালে নিষ্ঠুর এক একনায়কতন্ত্রের পতনের পর ১৯৯২ সালে প্রণয়ণ করা সংবিধানে প্রেসিডেন্টের পুনঃনির্বাচনের সুযোগ রহিত করা হয়।
প্রতিবাদকারীদের দমাতে পুলিশ কাঁদুনে গ্যাস ও রবার বুলেট ব্যবহার করে; ৩১ মার্চ, ২০১৭। রয়টার্স প্রতিবাদকারীদের দমাতে পুলিশ কাঁদুনে গ্যাস ও রবার বুলেট ব্যবহার করে; ৩১ মার্চ, ২০১৭। রয়টার্স প্রস্তাবের বিরোধীরা এই ভোটাভুটিকে অবৈধ আখ্যায়িত করেছে। প্রস্তাবটি প্যারাগুয়ের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করবে বলে দাবি করেছে তারা।
বিরোধীদল প্রোগ্রেসিভ ডেমোক্র্যাটিক পার্টির নেতা সিনেটর ডেসিরি মাসি বলেছেন, “একটি ক্যু করা হয়েছে। আমরা প্রতিরোধ করবো এবং আমাদের সঙ্গে প্রতিরোধে অংশ নেয়ার জন্য জনগণকে আমন্ত্রণ জানাচ্ছি।”
অপরদিকে প্রেসিডেন্ট কার্তেস বলেছেন, “গণতন্ত্রকে সহিংসতা দিয়ে জয় করা বা পরাজিত করা যায় না। আপনারা নিশ্চিত থাকতে পারেন, প্রজাতন্ত্রে শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকার সম্ভাব্য সব কিছুই করে যাবে।”
দাঙ্গায় মোট কতোজন হতাহত হয়েছে তা জানা যায়নি। কংগ্রেস ভবনে আগুন ছড়িয়ে পড়ার সময় ভিতরে বেশ কিছু লোক ছিল। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, কংগ্রেস ভবনের প্রথম তলায় লাগা আগুন নেভানোর জন্য দমকল কর্মীরা হেঁটে সেদিকে যাচ্ছেন।

স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী 