News Bangla 24 BD | বাণিজ্য ঘাটতি মোকাবেলায় ট্রাম্পের দুই আদেশ - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হ্রাস আর বৈদেশিক বাণিজ্যের অপব্যবহার বন্ধে দুটি নির্বাহী আদেশ জারি করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব আদেশের একটিতে, আমেরিকার বাণিজ্য ঘাটতি পর্যালোচনার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। অপর আদেশে বৈদেশিক বাণিজ্যের অপবব্যহার আর শুল্ক ব্যবস্থা খতিয়ে দেখা হবে।

ট্রাম্প বলছেন, এসব পদক্ষেপের ফলে আবার আমেরিকায় পণ্য উৎপাদনের পরিবেশ ফিরে আসবে। দেশটির যে বিশাল বৈদেশিক বাণিজ্য ঘাটতি রয়েছে, বিশেষ করে চীনের সঙ্গে, তা মোকাবেলায়ও সহায়তা করবে।

এদিকে এই আদেশের ফলে অর্ধ লক্ষ কোটি ডলারের বাণিজ্য ঘাটতি মোকাবেলা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ট্রাম্প আরো বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের আইনে এমন কিছু কড়াকড়ি আরোপ করতে পারেন, যার ফলে বিদেশি পণ্য নির্মাতারা আর তাদের পণ্য অন্যায্য দামে আমেরিকায় বিক্রি করতে পারবে না।

সামনের সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই এসব আদেশ জারি করা হলো। যদিও ট্রাম্প প্রশাসনের দাবি, চীন তাদের লক্ষ্য নয়। সূত্র : বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ