News Bangla 24 BD | যুক্তরাষ্ট্র একাই উত্তর কোরিয়ার সমস্যা সমাধান করবে - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

যুক্তরাষ্ট্র একাই উত্তর কোরিয়ার সমস্যা সমাধান করবে


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন এগিয়ে না আসলে উত্তর কোরিয়ার পরমাণু হুমকি একাই মোকাবেলা করবে যুক্তরাষ্ট্র। রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প বলেছেন, ‘যদি চীন উত্তর কোরিয়ার সমস্যা সমাধান না করে তাহলে আমরা করব। এটাই শেষ কথা যা আমি আপনাদের বলছি।’

একাই তিনি সাফাল্য পেতে পারেন এ ধরণের বিষয়টি ভেবেছেন কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘পুরোপুরি।’

চলতি সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং যুক্তরাষ্ট্র সফর করবেন। নির্বাচনী প্রচারণার সময় চীন সম্পর্কে অনেক হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন ট্রাম্প। নির্বাচনে জয়ের পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কেও টানপোড়েন দেখা দেয়। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বৈঠকে বসতে যাচ্ছেন দুই শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান।

ট্রাম্প বলেছেন, ‘উত্তর কোরিয়ার ওপর চীনের ব্যাপক প্রভাব রয়েছে। চীনকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি উত্তর কোরিয়ার বিষয়ে আমাদের সহযোগিতা করবে নাকি করবে না। যদি তারা সেটা করে তাহলে চীনের জন্য সেটা খুবই ভালো হবে। আর যদি তারা না করে তাহলে এটা কারো জন্যই ভালো হবে না।’

এ বিভাগের অন্যান্য সংবাদ