News Bangla 24 BD | সৌদিতে হবে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান 'বিনোদন নগরী' - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

সৌদিতে হবে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান ‘বিনোদন নগরী’


সৌদি আরবের রাজধানী রিয়াদের দক্ষিণে ৩৩৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এক বিশাল ‘বিনোদন নগরী’ গড়ে তোলা হবে। এই বিনোদন নগরীকে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সৌদি। এতে বিনোদন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড সব ব্যবস্থা থাকবে। গড়ে তোলা হবে সাফারি এবং থিম পার্ক।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শুক্রবার এই ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা এসপিএ।

প্রিন্স মোহাম্মদ বিন সালমানের এক বিবৃতিতে জানানো হয়েছে, বিনোদন নগরীর মূল বিনিয়োগ আসবে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড থেকে। এতে দেশি-বিদেশি আরও বহু কোম্পানিও বিনোয়োগ করবে। ২০১৮ সালে এটির কাজ শুরু হবে। এটি উদ্বোধন করা হবে ২০২২ সালে।

প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরবে পরবর্তী প্রজন্মের বিনোদন, সাংস্কৃতিক ও সামাজিক চাহিদা পূরণের সব ব্যবস্থা থাকবে এতে।

যুক্তরাষ্ট্রের ‘সিক্স ফ্ল্যাগস’ কোম্পানি জানিয়েছে তারা দেশটিতে তিনটিতে থিম পার্ক তৈরি করতে আলোচনা শুরু করেছে। একটি থিম পার্কে তারা তিনশো হতে পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ