News Bangla 24 BD | জম্মু ও কাশ্মিরে সেনা ক্যাম্পে হামলায় তিন সৈন্যসহ নিহত ৫ - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

জম্মু ও কাশ্মিরে সেনা ক্যাম্পে হামলায় তিন সৈন্যসহ নিহত ৫


ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের কুপওয়ারা জেলার এক সেনা ক্যাম্পে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ তিন সৈন্য ও দুই বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার (সীমান্ত) কাছে ওই ক্যাম্পটিতে হামলাটি চালানো হয় বলে জানিয়েছে এনডিটিভি। বিচ্ছিন্নতাবাদীরা ভোর প্রায় ৪টার দিকে গুলি ছুড়তে ছুড়তে সেনা ক্যাম্পটিতে প্রবেশের চেষ্টা করে। এরপর দুপক্ষের মধ্যে প্রায় চার ঘন্টা ধরে বন্দুক যুদ্ধ চলে।

গোলাগুলি চলাকালে ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ তিন সৈন্য নিহত হয়। সৈন্যদের পাল্টা গুলিতে দুই বিচ্ছিন্নতাবাদীও নিহত হয়। হামলাকারী বিচ্ছিন্নতাবাদীরা আত্মঘাতী হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গোলাগুলি থামার পর তাৎক্ষণিকভাবে একটি তল্লাশি অভিযান শুরুর কথা জানিয়েছে ভারতীয় বাহিনী।

আক্রান্ত সেনা ক্যাম্পটি গোলন্দাজ বাহিনীর ঘাঁটি ছিল, বিভিন্ন প্রতিবেদনে এমন ধারণা পাওয়া গেছে। গত বছর জম্মু ও কাশ্মিরের উরি এলাকায় একই কায়দায় সেনা ক্যাম্পে চালানো হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়েছিল। হামলাকারীরা সীমান্ত পাড়ি দিয়ে পাকিস্তান থেকে এসেছিল বলে দাবি ভারতের।

ওই হামলার পর থেকে পাকিস্তান-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত নাজুক হয়ে রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ