News Bangla 24 BD | গণমাধ্যমকে আক্রমণ ট্রাম্পের - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতা গ্রহণের পর ১০০ দিন পূর্তি উৎসবে গণমাধ্যমের প্রতি আক্রমণাত্মক মন্তব্য করেছেন। শনিবার রাতে পেনসিলভানিয়ায় এক সমাবেশে তিনি দাবি করেছেন, গণমাধ্যম তার সম্পর্কে ‘ভুয়া’ ও বাস্তবতাবর্জিত খবর প্রকাশ করেছে।

গত বছর প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় থেকেই গণমাধ্যমের প্রতি আক্রমনাত্মক মন্তব্য করে আসছেন ট্রাম্প। শপথ গ্রহনের পর হোয়াইট হাউজের প্রতিবেদকদের সঙ্গে নৈশভোজেও যোগ দেননি তিনি। ১৯৮১ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের পর ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি এই রীতি ভঙ্গ করেছেন।

সমাবেশে ট্রাম্প বলেন, তার ১০০ দিনের অর্জনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে গণমাধ্যমে বড়, স্থূল ও ব্যর্থ নম্বর দেওয়া উচিৎ।

এরপরই ট্রাম্প গত ১০০ দিনে তার একের পর এক সাফল্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই দিনগুলো ছিল ‘অনেক উত্তেজনাপূর্ণ ও অনেক উৎপাদনশীল।’ প্রতিটি দিনই তিনি কাজ করেছেন বলেও দাবি করেন ট্রাম্প।

ট্রাম্প দাবি করেন, তিনি বিদেশিদের মার্কিনিদের চাকরি চুরি নিয়ে যাওয়া ঠেকাতে পেরেছেন এবং যুক্তরাষ্ট্রের জন্য অনুকূল নয় টিপিপিসহ এমন চুক্তি থেকে সরে এসেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ