News Bangla 24 BD | সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ দিচ্ছে না মার্কিন কংগ্রেস - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ দিচ্ছে না মার্কিন কংগ্রেস


আগামী সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহের জন্য বাজেট অনুমোদনের ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে কংগ্রেস। রোববার রাতে কংগ্রেসের মধ্যস্থতাকারীরা ঐক্যমতে পৌঁছান।

আগামী শুক্রবার মার্কিন কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহ বাজেট অনুমোদনের শেষ দিন। এর মধ্যে এটি অনুমোদিত না হলে সরকার পরিচালনায় অচলাবস্থা সৃষ্টি দেখা দিবে। সর্বশেষ ২০১৩ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাকা ওবামার সময় রিপাবলিকানদের বিরোধীতার মুখে ১৭ দিনের জন্য এ সংকট দেখা দিয়েছিল।

গার্ডিয়ান জানিয়েছে, মধ্যস্থতাকারীরা চলতি বছর সামরিকখাতে ১৫ বিলিয়ন ডলার ব্যয়ের অনুমতি দিতে যাচ্ছেন। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের বহুল আলোচিত প্রকল্প-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ খাতে কোনো বরাদ্দ অনুমোদন দেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। কংগ্রেসের ডেমোক্রেট সদস্যরা বাজেটে নারীর স্বাস্থ্য রক্ষা খাতে বরাদ্দ অব্যাহত এবং দরিদ্রদের চিকিৎসা ব্যয় বাড়ানোর সুপারিশ করেছে।

চলতি সপ্তাহতেই কংগ্রেস বিলটির অনুমোদন দিতে যাচ্ছে। এরপরই চূড়ান্ত অনুমোদনের জন্য একে প্রতিনিধি সভায় পাঠানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ