News Bangla 24 BD | দুই সেনা নিহতের ঘটনায় ফুঁসছে ভারত - News Bangla 24 BD
News Head
 রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উচ্চশিক্ষায় এআই ব্যবহারে ইউল্যাবে প্রশিক্ষণ শুরু টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, কারখানাকে জরিমানা স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী অসামাজিক কার্যকলাপের অভিযোগে কাশিমপুরে গেস্ট হাউস থেকে ১১ নারীসহ আটক ১৬ দক্ষিণ কোরিয়াকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে নকআউটে মেক্সিকো সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ ফুলের মেলা পাখির গানে পহেলা আষাঢ়ের বিকেল কুমিল্লায় লবণ পরিবহনের আড়ালে পাচার হচ্ছিল ইয়াবা, আটক ৫

সেনা হত্যার ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীকে দায়ী করেছে ভারত। পাকিস্তান সীমান্তে গোলাগুলিতে নিজ দেশের দুই সেনা নিহতের ঘটনায় ফুঁসছে ভারত। নিহত সেনার দেহ বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ করছে ভারতীয় সেনাবাহিনী। ঘটনার পর সমগ্র জম্মু-কাশ্মিরজুড়ে হাই এলার্ট জারি করা হয়েছে।

ঘটনার পর সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, কৃষ্ণঘাঁটি সেক্টরের নিয়ন্ত্রণ রেখায় বিনা উসকানিতে রকেট ও মর্টার হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। সেখানকার দুই পোস্টে একইসঙ্গে হামলা চালানো হয়। সেনা-নৈতিকতাবিরোধী অবস্থান নিয়ে আমাদের দুই সেনাকে হত্যার পর তাদের দেহ বিকৃত করেছে পাকিস্তান’।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, সীমান্তে বন্দুক হামলার পাশাপাশি রকেট হামলাও চালিয়েছে পাকিস্তান। সংবাদমাধ্যমের একাংশ বলছে, পাকিস্তান সেনাবাহিনীর রকেট হামলায় ওই দুই সেনার প্রাণহানি হয়। তবে আরেক অংশ বলছে, গোলাগুলিতেই নিহত হয়েছেন ওই দুই ভারতীয় সেনা।

সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার ভারত-পাকিস্তান সীমান্তরেখার পাশে কৃষ্ণঘাট এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়, কোনও ধরনের উসকানি ছাড়াই সোমবার সকালে গুলি ছুড়তে শুরু করেন পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা।

সেনাবাহিনীর বিবৃতিতে পাকিস্তানের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে ভারতীয় সেনাবাহিনীর দেওয়া এক বিবৃতিকে উদ্ধৃত করে বলা হয়েছে, পাকিস্তানি সেনারা অতর্কিত হামলা চালায়। এ সময় গুলি ও স্প্লিন্টারের আঘাতে ৩ জন আহত হয়। আহত তিনজনের মধ্যে বিএসএফের হেড কনস্টেবল প্রেম সাগর ও সেনাবাহিনীর জুনিয়র কমিশনড অফিসার নিহত হন। এছাড়া আহত অপর এক বিএসএফ জওয়ানের অবস্থা স্থিতিশীল রয়েছে; তিনি শঙ্কামুক্ত।

সেনা নিহত হওয়ার পর গোটা জম্মু-কাশ্মীরে জারি করা হয়েছে হাই-অ্যালার্ট। ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা অভিযোগ করেন, জঙ্গিদের ভারতে ঢোকার সুযোগ করে দিতে পাকিস্তান সেনাবাহিনী কভার ফায়ারিং করে। এবারও পাকিস্তান সেনাবাহিনী একই ঘটনা ঘটিয়েছে সন্দেহে ওই হাই এলার্ট জারি করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ