ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগ দাবিতে আবারও বিক্ষোভ শুরু হয়েছে। মঙ্গলবার বিরোধীরা রাজধানী কারাকাসের প্রধান সড়কগুলো অবরোধ করেছে।
গত এক মাসে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভে ২৮ জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটিতে নতুন সংবিধান তৈরির প্রস্তাব দিয়ে ৫০০ সদস্যের একটি কমিটি গঠন করার পরই নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। মাদুরো বলছেন, বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্র করে তাকে উৎখাতের চেষ্টা চলছে। আর তাই তা প্রতিরোধে দরকার নতুন সংবিধান। বিরোধীদের দাবি, বিরোধী দল নিয়ন্ত্রিত কংগ্রেসকে পাশ কাটাতেই এ প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট। তারা খাদ্য সংকটের জন্য মাদুরোকে দায়ী করে তার দ্রুত পদত্যাগ দাবি করেছেন।
মঙ্গলবার বিক্ষোভে রাজধানী কারাকাস রীতিমতো স্থবির হয়ে পড়ে। শহরজুড়ে বিক্ষোভকারীরা রাস্তাঘাট অবরোধ করে রাখে। নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ বাধে।
বিক্ষোভে অংশ নেওয়া রাউল হারনান্দেজ নামে শিক্ষার্থী বলেন, ‘মাদুরো যে সাংবিধানিক কমিটির কথা বলেছেন, তা নির্বাচনকে এড়িয়ে যাওয়ার একটি ষড়যন্ত্র।’
বিরোধীদলীয় নেতারা বুধবার বড় আকারে বিক্ষোভের ডাক দিয়েছেন। বিরোধী দলীয় নেতা হেনরিক কাপ্রিলাস টুইটারবার্তায় বলছেন, লোকজন রাস্তায় আছে। আপনাদের অবশ্যই এ ধরণের পাগলামির অবাধ্যতা করতে হবে।

স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী 