News Bangla 24 BD | ডুয়েট গাজীপুরে ভর্তি পরীক্ষা হচ্ছে ৩ দফায় - News Bangla 24 BD
News Head

ডুয়েট গাজীপুরে ভর্তি পরীক্ষা হচ্ছে ৩ দফায়


রওশন আরা নুপুর : ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (ডুয়েট) এ বিএসসি ও বি.আর্ক প্রোগ্রামের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এবার থেকে ৩ দফায় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার ডুয়েট গাজীপুরের গবেষণা ও সম্প্রসারণ বিভাগের সহকারি পরিচালক কামরুন নাহার কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন আগামী ২১ মে বিশ^বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দফায় সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পুরকৌশল বিভাগ, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ ও ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা।
দ্বিতীয় দফা অনুষ্ঠিত হবে দুপুর সাড়ে ১২ টা হতে আড়াইটা পর্যন্ত। এ দফায় অংশ নেবেন যন্ত্র প্রকৌশল বিভাগ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষার্থীরা।
তৃতীয় দফা পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ টা থেকে আড়াইটা পর্যন্ত। এ দফায় অংশ নেবেন তড়িৎ ইলেকট্রনিক কৌশল বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ ও স্থাপত্য বিভাগের পরীক্ষার্থীরা।
এ বছর ৮ বিভাগে ৬৫৪টি আসনের বিপরীতে ৯ হাজার ৫০৭ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এতে দেখা যায় প্রতিটি আসনের জন্য গড়ে ১৫ জন পরীক্ষার্থী লড়বে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে অনলাইনে যার ঠিকানা www.duetbd.com/admission2017

এ বিভাগের অন্যান্য সংবাদ