News Bangla 24 BD | শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে-মোহাম্মদ নাসিম - News Bangla 24 BD
News Head
 দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী

শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে-মোহাম্মদ নাসিম


আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে বিএনপিকে আসতেই হবে।
মঙ্গলবার রাজধানীর সোবহানবাগে দীন মো. আই হসপিটাল অ্যান্ড রিচার্স সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি  এ কথা বলেন ।
মোহাম্মদ নাসিম বলেন, বর্তমান সরকারের আমলে দেশে যে উন্নয়নমূলক কাজ হচ্ছে তা বিএনপির চোখে পড়ছে না। শেখ হাসিনার নেতৃত্বে গত ৮ বছরে বাংলাদেশের উন্নয়ন বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে এখন উদীয়মান শক্তিতে পরিনত হয়েছে। অথচ খালেদা জিয়া সত্যকে সত্য বলতে পারছেন না। শুধু বিরোধীতার জন্যই বিরোধীতা করছেন।
অধ্যাপক ডা. দীন মো. নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন একেএম শামীম ওসমান এমপি, দিলারা বেগম আসমা এমপি, বিএমআরসি চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, শেখ কবির হোসেন, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপত ডা. আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. আভা হোসেন প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ