News Bangla 24 BD | মাহির বিরুদ্ধে আইনী নোটিশ - News Bangla 24 BD
News Head
 নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী স্টার্টআপ বিজ্ঞান প্রকল্পে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আফতাবনগরের চমকপ্রদ সাফল্য ইসলামে দুধ দিয়ে গোসল করা জায়েজ কি না? তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিচারকের সামনেই ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী

চিত্রনায়িকা মাহিয়া মাহির বিরুদ্ধে আইনী নোটিশ পাঠিয়েছেন ‘মনে রেখো’ চলচ্চিত্রের প্রযোজক ও হার্টবিট প্রডাকশনের কর্ণধার তাপসী ফারুক।

নোটিশে চুক্তির বাইরে অতিরিক্ত টাকা দাবি ও ছবির শুটিংয়ে শিডিউল না দেওয়ার অভিযোগ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাসুম বিল্লাহ স্বাক্ষরিত নোটিশটি গতকাল মঙ্গলবার পাঠানো হয়।

তবে মাহি বলেন, ‘আমি যেকোনো সিনেমায় কাজ করার জন্য ৩৫ দিন শিডিউল দেই। এই ছবিতে ৪৫ দিন শুটিং করেছি। তারপরও কাজ শেষ করতে পারেননি। এরপর আমি অন্য সিনেমায় ব্যস্ত হয়ে পড়েছি। এতদিনেও যদি ছবির শুটিং শেষ করতে না পারে, তবে আমার কী করার আছে। আমি তো একটি ছবির জন্য অন্য ছবির প্রযোজক ও পরিচালকের সঙ্গে প্রতারণা করতে পারব না। ’

আইনী নোটিশের ব্যাপারে মাহি বলেন, ‘এই মুহূর্তে ঢাকার বাইরে সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছি। বিষয়টি নিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলবো। ’

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘মনে রেখো’ ছবিতে মাহির বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত। এই ছবিতে অভিনয় নিয়েই মাহিকে নোটিশ পাঠানো হয়েছে।

বর্তমানে মাহি ‘জান্নাত’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই ছবিতে মাহির সহশিল্পী হিসেবে রয়েছেন সাইমন।

এ বিভাগের অন্যান্য সংবাদ