আবারো শুটিংয়ে পাবনায় শাকিব-বুবলী
গত ১৬ এপ্রিল পাবনায় শুরু হয় শাকিব-বুবলী অভিনীত ‘রংবাজ’ নামে নতুন ছবির শুটিং। তখন ছবির পরিচালক হিসেবে ছিলেন শামীম আহমেদ রনী। তবে পরিচালক সমিতি থেকে শাকিবকে নোটিশ করায় শুটিং বন্ধ করতে বলা হয় রনীকে। তারপরও পাবনায় শুটিং চালিয়ে যান তিনি। পরে পরিচালক সমিতি থেকে তার সদস্যপদ বাতিল করা হয়।
এরপর পাবনা থেকে ঢাকায় আসার পর শাকিবের সঙ্গে পরিচালক সমিতির বিষয়টি সুরাহা হলেও ফেঁসে যান নির্মাতা রনী। জানা যায়, লিখিত চিঠিতে পরিচালক সমিতির নিকট ক্ষমা চাইলেও রনীকে ক্ষমা করা হয়নি। তাই ‘রংবাজ’ ছবিটি এখন পরিচালনার দায়িত্ব পেয়েছেন আবদুল মান্নান। এর আগে শাকিব খান ও অপুকে নিয়ে ‘পাঙ্কু জামাই’ ছবির কাজ শুরু করেছিলেন তিনি।
‘রংবাজ’ নিয়ে আবদুল মান্নান বলেন, পাবনায় আবারো টানা শুটিং হবে ‘রংবাজ’-এর। শাকিব খান, বুবলী ও কাজী হায়াৎ শুটিংয়ে অংশ নিচ্ছেন। কাজটা ঠিকভাবে শেষ করতে চাই। শাকিব খান বলেন, দু’দিন পুবাইলে ‘রংবাজ’-এর শুটিং করলাম। নতুন পরিচালকের জন্য ছবিটি শেষ করা কঠিন হয়ে যাচ্ছে। পাবনায় আবারও এ ছবির কাজ শুরু হচ্ছে। রনী অনেক মেধাবী একজন পরিচালক।
এ ছবির অনেক অভিনয়শিল্পী চান নতুন পরিচালকের পাশাপাশি রনীও যেন এই ছবিতে সহযোগিতা করেন। কিন্তু পরিচালক সমিতি তো তাদের সিদ্ধান্তে অটল রয়েছেন। ছবিতে শাকিব খান-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াৎ, সাদেক বাচ্চু, শিবাসানু, কলকাতার রজতাভ দত্তসহ আরো অনেকে।

দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
দল যার যার, মেসি কিন্তু সবার: ব্রাজিল সমর্থক বুবলী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর
কাল থেকে শিল্পকলায় তিন দিনব্যাপী নাট্যোৎসব 