News Bangla 24 BD | নেপালে প্রধানমন্ত্রী নির্বাচন আজ - News Bangla 24 BD
News Head

রাজনৈতিক শিষ্টাচারের নিদর্শন রেখে মাত্র নয় মাস ক্ষমতায় থাকার পর পদত্যাগ করেছিলেন নেপালের ৩৯তম প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির প্রধান পুষ্পকমল দাহাল প্রচন্ড। গত মাসে একটি লাইভ টেলিকাস্ট অনুষ্ঠানে তিনি তার পদত্যাগের কথা ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর পদে শনিবার থেকেই মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হয়ে গিয়েছে। আজ রোববার সকাল ১১টা থেকে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারী সংসদে সচিবালয়ে একটি নতুন সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে।

২০১৬ সালের ৩রা আগস্ট নেপালি কংগ্রেসের সঙ্গে জোট গঠনের পর তিনি দেশের ৩৯তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
সূত্র: এনডিটিভি।

এ বিভাগের অন্যান্য সংবাদ