‘ব্রিটিশ সমাজকে বিভক্তের চেষ্টা করছেন ট্রাম্প’
লন্ডনের মেয়র সাদিক খান অভিযোগ করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ সমাজকে বিভক্ত করার চেষ্টা করছেন। সোমবার বিবিসি ও স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।
শনিবার লন্ডনে সন্ত্রাসী হামলার পর সাদিক খান শহরে অতিরিক্ত পুলিশ দেখে স্থানীয়দের আতঙ্কিত না হতে বলেছিলেন। এর প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প টুইটারে লিখেছিলেন, ‘সন্ত্রাসী হামলায় কমপক্ষে সাতজন মারা গেছে এবং ৪৮ জন আহত হয়েছে এবং লন্ডনের মেয়র বলছেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই! আমাদের রাজনৈতিকভাবে সংশোধন হওয়া বন্ধ করতে হবে এবং আমাদের লোকদের নিরাপত্তা রক্ষায় কাজ করতে হবে। আমরা যদি আরো স্মার্ট না হই তাহলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে।’
সাদিক খান বিবিসিকে বলেন, ‘কিছু লোক দ্বন্দ্ব ও বিভাজন উস্কে দিচ্ছেন। আমরা ডোনাল্ড ট্রাম্পকে আমাদের সমাজকে বিভক্ত করার সুযোগ দেব না।’
ডোনাল্ড ট্রাম্পের টুইটের জবাব দেওয়ার প্রসঙ্গে স্কাই নিউজকে তিনি বলেন,‘ডোনাল্ড ট্রাম্পের টুইটের জবাব দেওয়ার মতো সময় আমি পাইনি। সত্যিকারার্থে আমার এর চেয়ে উত্তম ও গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে হয়েছে।’
ট্রাম্পের টুইটের পর সাদিক খানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ট্রাম্পের সমালোচনা না করে তিনি বলেছেন, ‘আমি মনে করি সাদিক খান অনেক ভাল কাজ করেছে এবং সে ভাল কাজ করছে-এটি ছাড়া অন্য কিছু বলা হবে ভুল।’

স্বাধীন গণমাধ্যমের পরিবেশ তৈরি করতে ঐক্যবদ্ধ যাত্রা শুরু হয়েছে: তথ্যমন্ত্রী
সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে: সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী 