প্রয়োজনে উ. কোরিয়ায় সামরিক হস্তক্ষেপ: যুক্তরাষ্ট্র
উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগে প্রস্তুত আছে বলে হুঁশিয়ার করেছে। খবর রয়টার্সের।
গতকাল বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি এই হুঁশিয়ারি দেন।
এর আগে উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকে যুক্তরাষ্ট্র।
তিনি বলেন, উত্তর কোরিয়ার কার্যকলাপ কূটনৈতিক সমাধানের পথ বন্ধ করে দিচ্ছে। তবে নিজের ভূখণ্ড ও মিত্রদের রক্ষা করার সামর্থ্য যুক্তরাষ্ট্রের আছে।
‘আমাদের সেই সামর্থ্যের একটি অংশ আমাদের উল্লেখযোগ্য সামরিক শক্তির মধ্যে নিহিত। বাধ্য হলে আমরা অবশ্যই সে শক্তি ব্যবহার করব, যদিও ওই পথে আমরা যেতে চাই না।’
সেই সাথে উত্তর কোরিয়াকে থামাতে দেশটির বৃহৎ মিত্র চীনকে আরও উদ্যোগী হাওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ডানা হোয়াইট এক বিবৃতিতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ নিয়ে জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
ম্যাটিস জাপানকে রক্ষায় যুক্তরাষ্ট্রের ‘দৃঢ় প্রতিশ্রুতির’ কথা ব্যক্ত করে প্রয়োজন হলে ‘সামর্থ্যের পুরোটাই ব্যবহার করা হবে’ বলে তাকে আশ্বস্ত করেন।
প্রসঙ্গত, উত্তর কোরিয়া মঙ্গলবার পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে।
ওই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের আলাস্কায় আঘাত হানতে পারবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের কিছু বিশেষজ্ঞ।
উত্তর কোরিয়ার বিরুদ্ধে সব ধরনের ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক পরীক্ষার ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে আসছে দেশটি।
এবার যুক্তরাষ্ট্রের ২৪১তম স্বাধীনতা দিবসে ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে উত্তর কোরিয়া।
আর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তাদের ওই ক্ষেপণাস্ত্রকে বর্ণনা করেছেন ‘স্বাধীনতা দিবসে আমেরিকার জন্য উপহার’ হিসেবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার 