জার্মানির হামবুর্গে জি-২০ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য সংরক্ষিত আসনে বসেছিলেন তার মেয়ে ইভাঙ্কা। আর এ নিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলোতে চলছে ব্যাপক সমালোচনা।
ইভাঙ্কা ট্রাম্পের অবৈতনিক উপদেষ্টা পদে আছেন। স্বামী জেরাড কুশনারকে নিয়ে তিনি জি-২০ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন।
শনিবার সম্মেলনের দ্বিতীয় দিন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সভাপতিত্বে আফ্রিকায় উন্নয়ন সংক্রান্ত বৈঠক চলছিল। ইন্দোনেশিয়ার নেতাদের সঙ্গে বৈঠকের জন্য কিছু সময়ের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আফ্রিকা উন্নয়ন বৈঠক ছেড়ে যান । এসময় ট্রাম্পের খালি আসনে বসে পড়েন ইভাঙ্কা। ওই সময় তার দু্ই পাশে ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। অল্প সময় পরে ট্রাম্প ফিরে আসলে সেখান থেকে উঠে যান ইভাঙ্কা।
হোয়াইট হাউজের কর্মকর্তারা অবশ্য জানিয়েছেন, নিয়ম হলো সম্মেলন থেকে কোনো নেতা যদি উঠে যান তাহলে তার কোনো প্রতিনিধি সেই আসনে বসে পড়বেন। তবে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ট্রাম্প তার কোনো প্রতিনিধি নির্বাচন করে যাননি।
ইভাঙ্কার এই কর্মকাণ্ডের সমালোচান করে ইতিহাসবিদ অ্যান অ্যাপলিবাউম টুইটারে লিখেছেন, ‘ একজন অনির্বাচিত, অযোগ্য ও অপ্রস্তুত নিউ ইয়র্কের কেতাদুরস্ত ব্যক্তিকে আমেরিকার জাতীয় স্বার্থের সেরা প্রতিনিধি হিসেবে দেখা গেছে।’
ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেমোক্রেট দলের কংগ্রেসওম্যান মেক্সিন ওয়াটারস মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসিকে বলেছেন, ‘সে (ইভাঙ্কা) কোনভাবেই ওই সব দেশের প্রতিনিধিত্বকারী সদস্যদের সঙ্গে বসতে পারে না। সে বৈঠকের ইস্যুগুলো নিয়েও কিছু জানতো না।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার 