ইতালিতে ভবন ধসে আটজন নিহত হয়েছে। শুক্রবার দেশটির দক্ষিণের শহর নেপলসে ভবনটি ধসে পড়লেও শনিবার মৃতদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে।
উদ্ধারকর্মীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটে ভবনটি ধসে পড়ে। চারতলা আবাসিক ভবনটি ১৯৫০ সালে নির্মাণ করা হয়েছিল। শুক্রবারই উদ্ধারকর্মীরা জানিয়েছিলেন, ভবনের আট বাসিন্দা এ ঘটনার পর নিখোঁজ রয়েছেন।
অগ্নি নির্বাপন বাহিনীর মুখপাত্র লুকা কারি বলেছেন, ‘ আমরা সবগুলো দেহ উদ্ধার করেছি। তাদের সবাইকে মৃত অবস্থায় পাওয়া গেছে।’
তিনি জানান, উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। নিহতদের মধ্যে দুই সহোদর রয়েছে। এদের একজনের বয়স ১৪ এবং অপরজনের আট।
ভবনটি ধসে পড়ার কারণ খতিয়ে দেখতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার 