যুক্তরাষ্ট্রে সামরিক বিমান বিধ্বস্তে ১৬ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে কেসি-১৩০ মডেলের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে মেরিন কর্পসের ১৬ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় অঙ্গরাজ্যের লেফ্লোর কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।
জেট ফুয়েল থেকে আগুন ধরে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লেফ্লোরের জরুরি ব্যবস্থাপনা পরিচালক ফ্রেড র্যান্ডেল জানান, বিমানটিতে ১৬ জন আরোহী ছিলেন। তাদের সবার মৃত্যু হয়েছে।
সিএনএনের খবরে জানা যায়, নৌবাহিনীর কেসি-১৩০ উড়োজাহাজটি সয়াবিনখেতে বিধ্বস্ত হয়। এ সময় আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা বলছেন, বিধ্বস্তের পর উড়োজাহাজটির ধ্বংসাবশেষ প্রায় পাঁচ মাইল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান
ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার 