News Bangla 24 BD | ইতিহাস সৃষ্টি করে এন্টার্কটিকায় বিয়ে! - News Bangla 24 BD
News Head
 দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী

প্রথমবারের মতো এন্টার্কটিকায় বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে ইতিহাস তৈরি করলেন এক যুগল। পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ এন্টার্কটিকা। সেই এন্টার্কটিকায় বিয়ে করে অনন্য নজির স্থাপন করা এই জুটি হলেন জুলি বাউম এবং টম সিলভেস্টার। দুই জনই পেশায় পোলার অঞ্চলের গাইডের কাজ করেন। তাই বিয়ের ভেন্যু হিসেবে তাদের কাছে এটাই ছিল প্রধান পছন্দের জায়গা। সারা পৃথিবীতে ভ্রমণ করে বেড়ানো এই যুগল চাইতেন পৃথিবীর একেবারে প্রত্যন্ত কোনো জায়গায় নিজেদের বিয়ে আনুষ্ঠানিকতা সারবেন বলে ঠিক করেছিলেন। শেষ পর্যন্ত ঘটলও তাই। মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সমপন্ন হয়েছে।

দক্ষিণ মেরুতে অবস্থিত এন্টার্কটিকা মহাদেশের গড়ে ৯৮ ভাগই প্রায় দুই কিলোমিটার পুরু বরফাবৃত। এই মহাদেশে বছরের শীতলতম সময়ে তাপমাত্রা গড়ে মাইনাস ৬৩ ডিগ্রি সেলসিয়াস থাকে। প্রচণ্ড ঠান্ডার কারণে এই মহাদেশে স্থায়ী কোনো মানুষের বসবাস নেই।

সারা বছর চার পাঁচ হাজার মানুষ গবেষণার কাজে সেখানে বেড়াতে যান। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এই দম্পতি নিজেদের বিয়ের জন্য বেছে নিয়েছিলেন এন্টার্কটিকার এই হিমশীতল ঠান্ডার পরিবেশকে।

বিয়েতে অতিথি হিসেবে হাজির ছিলেন তাদের মতোই ব্রিটিশ এন্টার্কটিক সার্ভে সেন্টারে কাজ করা তাদের কিছু সহকর্মী। কাছের আত্মীয়-স্বজনদের বিয়েতে নিমন্ত্রণ করলেও নিশ্চিতভাবেই কেউ সেখানে যেতে হাজির হতেন না। ৩৪ বছর বয়সী নববধূ বলেন, বিয়ের জন্য এর চেয়ে ভালো জায়গা আর কী হতে পার। খবর টেলিগ্রাফ।

এ বিভাগের অন্যান্য সংবাদ