ভিয়েতনামে ঘূর্ণিঝড়ে নিহত ৮, নিখোঁজ ৪
ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোতে সোমবার ঘূর্ণিঝড় তালাসের আঘাতে আট জনের প্রাণহানি ও আরো চার জন নিখোঁজ হয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত এটা ভিয়েতনামে আঘাত হানা দ্বিতীয় গ্রীষ্মমণ্ডলীয় ঝড়। খবর সিনহুয়া’র।
বৃহস্পতিবার ভিয়েতনামের সেন্ট্রাল স্টিয়ারিং কমিটি ফর নেচারাল ডিজাস্টার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল বার্তা সংস্থা সিনহুয়াকে জানায়, এই ঘূর্ণিঝড়ের আঘাতে ১৭৫ টি বাড়িঘর ধসে গেছে এবং প্রায় ৬ হাজার ২শ’ বাড়ির ছাদ উড়ে গেছে। এছাড়াও এই প্রাকৃতিক দুর্যোগে ৫৭ টি মাছ ধরার জাহাজ ও নৌকা ডুবে গেছে, বহু রাস্তাঘাট ও সেতুর ক্ষতি হয়েছে।
দেশটির জেনারেল স্ট্যাটিস্টিকস অফিস জানায়, চলতি বছরের প্রথম ভাগে ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগে ২৭ জন মারা যায় বা নিখোঁজ হয়, অপর ৩০ জন আহত হয় এবং ৫ হাজার ৯শ’ বাড়িঘর ক্ষতিগ্রস্ত ও ১১ হাজার ৪শ হেক্টর ফসলী জমি পানিতে তলিয়ে যায়।

ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 