ঝিনাইদহ বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু হলো আলহেরা ইসলামি ইন্সটিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে
প্রতিনিধি ঝিনাইদহঃ
ঝিনাইদহ আলহেরা ইসলামি ইন্সটিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষক, শিক্ষার্থীদের হাজিরা পদ্ধতি চালু করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম এ পদ্ধতির উদ্বোধন করেন।
এসময় ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, ম্যানেজিং কমিটির সভাপতি আসমত আলীসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষকরা জানান, এ পদ্ধতি চালু করার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন উপস্থিতি জানানো হবে অভিভাবকদের। এর ফলে ক্লাসে উপস্থিতি বাড়বে এবং লেখাপড়ায়ও তারা মনোযোগী হবে। বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা নেওয়া হলে স্কুল ফাঁকি দেওয়ার সুযোগ পাবেনা কোন শিক্ষার্থী। শিক্ষার্থীরা স্কুলে হাজির হলে বা স্কুল ত্যাগ করলে তা ম্যাসেজের মাধ্যমে তার অভিভবকরা বাসায় বসেই জানতে পারবেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়ারুল ইসলাম প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীকক্ষ পরিদর্শণ করেন।

সবুজ ক্যাম্পাস গড়ার প্রত্যয় বাউবিতে পাঁচ বছর মেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
জাতীয় বিশ্ববিদ্যালয় প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স নম্বর এন্ট্রির সময় বাড়ল
টঙ্গীতে বেসরকারি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
প্রাথমিকে চালু হবে সংগীত-চারু-নাট্য-নৃত্যকলা, লাগবে ৬০ হাজার শিক্ষক : ববি হাজ্জাজ
ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জুবাইদা রহমান
বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল 