News Bangla 24 BD | নওয়াজ কি আজীবনের জন্য অযোগ্য? - News Bangla 24 BD
News Head
 দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী

পাকিস্তানের সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের একটি বেঞ্চ গতকাল শুক্রবার সংবিধানের ৬২ অনুচ্ছেদ মোতাবেক নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী-অযোগ্য ঘোষণা করেন। পরে দেশটির অ্যাটর্নি জেনারেল আসতার আউসাফ বলেন, নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। তিনি ভবিষ্যতে কোনো নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

আদালতের রায়ের পর নওয়াজের প্রধানমন্ত্রিত্ব চলে গেলেও তাঁর আজীবনের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পথ বন্ধ হয়ে গেল কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

নওয়াজের ভাগ্য আসলে কী ঘটতে চলেছে, তা নিয়ে পাকিস্তানের আইনজীবীরা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। কেউ আবার বলছেন, এ বিষয়ে সুনির্দিষ্ট একটি সিদ্ধান্ত প্রয়োজন। কারণ, সুপ্রিম কোর্টের এই রায়ের আগে প্রশ্নটি দীর্ঘদিন ধরে আড়ালেই ছিল।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি তারিক মেহমুদ বলেন, সংবিধানের ৬২ অনুচ্ছেদ অনুযায়ী কাউকে অযোগ্য ঘোষণা করা হলে তিনি সাময়িকভাবে, নাকি স্থায়ীভাবে অযোগ্য হবেন, তা স্পষ্ট নয়।

সাবেক প্রধান বিচারপতি আনোয়ার জহির জামালি এ ধরনের (নওয়াজের মামলা) একটি মামলার শুনানিতে বিস্ময় প্রকাশ করে বলেছিলেন, সংবিধানের ৬২ ও ৬৩ অনুচ্ছেদের ভিত্তিতে কীভাবে একজনকে চিরতরে নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণা করা হয়! তিনি বলেন, এটা কিছু সময়ের জন্য অযোগ্যতা। মানুষ নিজেকে সংশোধন করে নিতে পারেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ