অস্ট্রেলিয়ায় বিমান ভূপাতিত করার চেষ্টা নস্যাৎ
অস্ট্রেলিয়ার কাউন্টার টেরোরিজম পুলিশ একটি বিমান ভূপাতিত করার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। দেশের প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানিয়েছেন, সন্ত্রাসী হামলার পরিকল্পনায় সিডনিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে। খবর বিবিসির।
তদন্তকারীরা জানিয়েছেন, উন্নত বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি বিমান ভূপাতিত করার পরিকল্পনা করা হয়েছিল এমন তথ্য পেয়েছিলেন তারা। টার্নবুল বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে বড় ধরনের যৌথ কাউন্টার টেরোরিজম অপারেশন চালানো হয়েছে। তিনি আরো জানিয়েছেন, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশটির গণমাধ্যম এবিসির খবরে জানানো হয়েছে, সারি হিলস, লাকেম্বা, ওয়াইলে পার্ক এবং পাঞ্চবৌলে অভিযান চালানো হয়েছে।
সম্ভাব্য সন্ত্রাসী হামলার ঝুঁকিতে রয়েছে অস্ট্রেলিয়া। দেশটির ফেডারেল পুলিশ কমিশনার অ্যান্ড্রিউ কোলভিন বলেছেন, যে চারজনকে গ্রেফতার করা হয়েছে উগ্র ইসলামপন্থী ভাবধারার সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে।

ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী
নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী
তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও কর্তনের ক্ষেত্রে কঠোর আইন করতে হবে: বুলবুল
ভিয়েতনামে মাংস বিক্রির জন্য চুরি হওয়া শত শত বিড়াল উদ্ধার
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 