News Bangla 24 BD | সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের নিহত ৯ - News Bangla 24 BD
News Head
 দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন গাজীপুর পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইলেকট্রনিকভাবে সমঝোতা স্বাক্ষর করল যুক্তরাষ্ট্র-ইরান ফলের বিকল্প ব্যবহারে কাজ করছে সরকার, তৈরি হচ্ছে কাঁঠালের সিঙাড়া-কাবাব: কৃষিমন্ত্রী কালিয়াকৈর পৌরসভায় ভারী বর্ষণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি প্রায় ৫ হাজার পরিবার পানিবন্দী নারীদের আর্থ-সামাজিক উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : গয়েশ্বর চন্দ্র রায় গাজীপুরে পুলিশের পৃথক অভিযান, ইয়াবা ও গাঁজাসহ ৫৪ জন গ্রেপ্তার ‘দু’বছর ধরে চট্টগ্রামে কোনও খেলা নাই, এটা গ্রহণযোগ্য নয়’ দেশের ৭৫টি কারাগারে মোট বন্দি আছে ৭৭ হাজার ৪০ জন: স্বরাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানা উদ্বোধন করলেন আইনমন্ত্রী

সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের নিহত ৯


সৌদি জোটের বিমান হামলায় ইয়েমেনের উত্তরাঞ্চলে একই পরিবারের ৯ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে। শুক্রবার ভোরে সাদা শহরের দক্ষিণ-পশ্চিমে মাহদা জেলার তাহা আল-ধারাফি এলাকায় হামলায় নিহতদের মধ্যে তিনজন শিশু এবং তিনজন নারী রয়েছে।

হামলার সময় ওই পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। খবর আল জাজিরার।

ইয়েমেনের একজন চিকিৎসক জানান, আমরা শত্রুদের অপরাধের হিসাব করে রাখছি; কোনো ভাবেই তাদের ভুলে যাব না। শিগগিরই অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসা হবে, ইনশাল্লাহ।

নিহতদের পরিবারের এক আত্মীয় নাম প্রকাশ না করার শর্তে জানান, হামলার সময় ওই পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। তাদের মরদেহ এখন মর্গে রাখা হয়েছে।

তবে ইয়েমেনে হামলার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি সৌদি কর্তৃপক্ষ। বেসামরিক জনগণকে টার্গেট করা তাদের উদ্দেশ্য নয় বলে জানিয়েছে সৌদি।

সংবাদ সংস্থা সাবা জানিয়েছে, শুক্রবার প্রাইভেটকারের ওপর দ্বিতীয় বিমান হামলায় ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ